ইতালির সুদিন ফেরানোর দায়িত্বে কিংবদন্তি মালদিনি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

২০০৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিশ্বকাপে ছন্দে নেই ইতালি। পরপর দুইবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া দলটি

2026-07-12T21:28:08+00:00
2026-07-12T21:28:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইতালির সুদিন ফেরানোর দায়িত্বে কিংবদন্তি মালদিনি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৯:২৮ পিএম   (ভিজিট : ৩৩)
পাওলো মালদিনি
X

পাওলো মালদিনি

২০০৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিশ্বকাপে ছন্দে নেই ইতালি। পরপর দুইবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া দলটি এক যুগ ধরে বিশ্বকাপ খেলারই সুযোগ পাচ্ছে না। তাদের এই দুর্দশা কাটানোর জন্য এবার দায়িত্ব দেয়া হলো কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনিকে।

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন এই সাবেক ডিফেন্ডার। টানা তিনবার বিশ্বকাপ খেলতে না পারা দলকে আবার সঠিক পথে ফেরানোই হবে দেশটির কিংবদন্তির মূল কাজ।

টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করার বেশ অভিজ্ঞতাও রয়েছে মালদিনির। ইতালির ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলানের হয়ে ৪ বছর এই পদে ছিলেন তিনি। এর আগে এই ক্লাবটিতেই পুরো ক্যারিয়ার কাটিয়েছেন মালদিনি, জিতেছেন ৭টি সিরি আ ট্রফি।

গত মাসে ইতালির ফুটবল ফেডারেশন প্রধান হিসেবে নির্বাচিত হন জিওভান্নি মালাগো। শুরুর দিন তিনি ঘোষণা দিয়েছিলেন, জাতীয় দলের সুদিন ফেরাতে নেবেন কার্যকর সব পদক্ষেপ। এর অংশ হিসেবেই ইতালির হয়ে ১২৬ ম্যাচ খেলা মালদিনিকে দেয়া হলো বড় দায়িত্ব।

মালদিনির কাজে সহায়তা করার জন্য ব্রাজিলিয়ান লেওনার্দোকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে এফআইজিসি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, আপাতত ২০২৮ সাল পর্যন্ত দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি করেছেন মালদিনি। 

নতুন দায়িত্বে কিংবদন্তি ডিফেন্ডারের প্রথম কাজ হবে জাতীয় দলের জন্য প্রধান কোচ বাছাই করা। গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতার পর দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন জেনারো গাত্তুসো। তাই এখনও ফাঁকা রয়ে গেছে ইতালির প্রধান কোচের পদ।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy