‘আমরা হাল ছাড়ব না’, ঘাম ঝরানোর জয় নিয়ে স্কালোনি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

চার বছরের ব্যবধানে, দুই বিশ্বকাপে আর্জেন্টিনার পথচলায়, মিল-অমিল দুটোয় আছে। তবে, লিওনেল স্কালোনি দৃঢ় কণ্ঠে বললেন, কাতার বিশ্বকাপের

2026-07-12T21:37:45+00:00
2026-07-12T21:37:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘আমরা হাল ছাড়ব না’, ঘাম ঝরানোর জয় নিয়ে স্কালোনি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৯:৩৭ পিএম   (ভিজিট : ৫১)
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
X

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

চার বছরের ব্যবধানে, দুই বিশ্বকাপে আর্জেন্টিনার পথচলায়, মিল-অমিল দুটোয় আছে। তবে, লিওনেল স্কালোনি দৃঢ় কণ্ঠে বললেন, কাতার বিশ্বকাপের তুলনায় এখন তিনি এবং তার দল আরও অভিজ্ঞ, পরিণত। সব পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে, লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা, মানসিক শক্তি এই আর্জেন্টিনার আগের চেয়ে আরও বেশি।

২০২২ বিশ্বকাপের পথচলা আর্জেন্টিনা শুরু করেছিল, সৌদি আরবের বিপক্ষে হেরে। নকআউট পর্বেও সঙ্গী ছিল আশা-শঙ্কার দোলাচল। অস্ট্রেলিয়াকে হারানোর পর, শেষ কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে হয়েছিল টাইব্রেকারে।

সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ের পর, ফাইনালে একটা সময় পর্যন্ত জয়ের পথে দুর্দান্ত গতিতে ছুটছিল আর্জেন্টিনা। কিন্তু, লুসাইলে কিলিয়ান এমবাপের অবিশ্বাস্য ঝলকে ঘুরে দাঁড়িয়েছিল ফ্রান্স। ৩-৩ সমতার পর শেষ পর্যন্ত আর্জেন্টিনা বাজিমাত করেছিল শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ ব্যবধানে হারিয়ে। আলবিলেসেস্তাদের বিশ্বকাপের আঙিনায় ৩৬ বছরের সাফল্য খরার হয় অবসান।

শিরোপা ধরে রাখার অভিযানে উত্তর আমেরিকা বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনা ছিল দুর্বার। তিন ম্যাচের সবগুলোতে অধিপত্য করে জিতে স্কালোনির দল। কিন্তু নকআউটে এসে, একের পর এক কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে মেসি-মার্তিনেসদের। নবাগত কেইপ ভার্ড ও মিশর-দুই দলকেই তারা হারায় ৩-২ ব্যবধানে।

শেষ বত্রিশে কেইপ ভার্ড ম্যাচ অতিরিক্ত সময়ে টেনে নিয়ে, আত্মঘাতী গোলে হারে। শেষ ষোলোয়, ৭৯তম মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকার পর, অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে মিশরের বিপক্ষে জিতে আর্জেন্টিনা।

কোয়ার্টার-ফাইনালেও সুইজারল্যান্ড ঘাম ছুটিয়ে দিয়েছে আর্জেন্টিনার। শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে, ৬৭তম মিনিটে সমতায় ফিরে সুইসরা। পাঁচ মিনিট পর বাগাইল এমবোলা দ্বিতীয় হলুদ পেলে ১০ জনের দল নিয়েও দুর্দম্য মানসিকতায় লড়ে যায় তারা। হুলিয়ান আলভারেস ও লাউতারে মার্তিনেসের অতিরিক্ত সময়ের গোলে আর্জেন্টিনা পার হয় সেরা আটের বৈতরণী।

প্রতিপক্ষের প্রবল প্রতিরোধ নিয়ে ম্যাচ শেষে বলতে গিয়ে, আর্জেন্টিনা কোচের কণ্ঠে ফুটে উঠল, মেসি-মার্তিনেসদের মানসিক দৃঢ়তা। চার বছরের ব্যবধানে যা বেড়েছে আরও। কাতারে আমরা অভিজ্ঞ ছিলাম না। এমনকি আমিও ছিলাম অনভিজ্ঞ (কোচ) এবং ওই ধরনের পরিস্থিতিগুলো ছিল ভীষণ কঠিন।

তবে, এখন আমরা আরও অভিজ্ঞ। কেননা, আমরা জানি, প্রতিপক্ষের অধিপত্যে কোণঠাসা হয়ে পড়লে, সমতাসূচক গোল হজম করে বসলে, কেমন অনুভূতি হয়। আজ আমরা আমাদের সংযম রেখেছি, অস্থির হয়ে যায়নি। দল জানে, কীভাবে শান্ত থাকতে হয়। অবশ্যই, আমরা কখনই হাল ছাড়ব না।”

ফাইনালে ওঠার লড়াইয়ে আটলান্টায়, বাংলাদেশ সময় বুধবার ১টায় (এএম) ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy