ইংল্যান্ডের কাছে হেরে যাবে আর্জেন্টিনা: অপটা

অনলাইন ডেস্ক

খেলাধুলা

মাঝে মাত্র এক ম্যাচ তারপরই ফাইনালের মঞ্চে পা রাখার হাতছানি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে।তবে ফাইনালে উঠতে আর্জেন্টিনাকে পাড়ি

2026-07-13T10:13:36+00:00
2026-07-13T10:13:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইংল্যান্ডের কাছে হেরে যাবে আর্জেন্টিনা: অপটা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১০:১৩ এএম   (ভিজিট : ৮৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মাঝে মাত্র এক ম্যাচ তারপরই ফাইনালের মঞ্চে পা রাখার হাতছানি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে। 

তবে ফাইনালে উঠতে আর্জেন্টিনাকে পাড়ি দিতে হবে থ্রি লায়ন্সদের বাধা। সেই বাধা টপকাতে পারলেই ফাইনালে দেখা মিলবে আর্জেন্টিনার। কিন্তু পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে নেই।

বিশ্বকাপের আসরে এর আগে পাঁচবার ইংল্যান্ডের মুখোমুখি হওয়া আর্জেন্টিনা হেরেছে তিনবার। দুবার জয় পেলেও একটি ম্যাচ নিয়ে আছে বিস্তর অভিযোগ। 

অপর ম্যাচে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচের আগে থ্রি লায়ন্সদেরই এগিয়ে রাখছে সুপার কম্পিউটার অপটা।

অপটা বলছে, সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা। এই সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, আর্জেন্টিনার ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ৪৯.০৬ শতাংশ। বিপরীতে দলটি প্রতিপক্ষ ইংল্যান্ডের ফাইনালের যাওয়ার সম্ভাবনা ৫০.৯৪ শতাংশ।

এদিকে অপটা বলছে, সেমিফাইনালের প্রথম ম্যাচে স্পেনকে হারিয়ে ফাইনালে উঠবে ফ্রান্স। এমনকি দলটির চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৩৪.০৫ শতাংশ বলেও জানাচ্ছে অপটা। 

আর সেমিফাইনাল থেকে ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭.৭০ শতাংশ বলে জানাচ্ছে অপটা। বিপরীতে স্পেনের ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৪২.৩০ শতাংশ বলে জানিয়েছে এই সুপার কম্পিউটার।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy