প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:৪৬ পিএম (ভিজিট : ৩৬)

X
ছবি: প্রতিনিধি
টানা কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ী ঢলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার অযোদ্ধা এলাকায় ফেনীছড়া নদীর পানি বৃদ্ধি পেয়ে পানিবন্ধী ও ক্ষতিগ্রস্ত হওয়া দুইশতাধিক দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী, শস্য বীজ ও চিকিৎসা সহায়তা দিয়েছে ৪০ বিজিবি'র পলাশপুর জোন, খেদাছাড়া ব্যাটালিয়ন।
সোমবার (১৩ জুলাই) দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করে এসব খাদ্য সামগ্রী ও শস্য বীজ বিতরণ করেন বিজিবির পলাশপুর জোন কমান্ডার লেঃ কর্নেল মুহাঃ শাহীনূল ইসলাম। পাশাপাশি অসুস্থ জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা প্রদানের লক্ষে আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনে শতাধিক পাহাড়ি-বাঙ্গালী জনগোষ্ঠীকে চিকিৎসা সহায়তা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ মোকাবেলায় বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জোন অধিনায়ক। এসময় পলাশপুর জোনের অতিরিক্ত পরিচালক মেজর মো. জাহিন আবদুল্লাহ ও সহকারী পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হক ভূইয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।