ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা কেন নীল জার্সি পরতে চায়

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপে বুধবার রাতে আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচে কোন রঙের জার্সি পরে খেলবে আর্জেন্টিনা-সেই সিদ্ধান্ত

2026-07-13T19:42:21+00:00
2026-07-13T19:42:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা কেন নীল জার্সি পরতে চায়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:৪২ পিএম   (ভিজিট : ৩৭)
আর্জেন্টিনা ফুটবল দল
X

আর্জেন্টিনা ফুটবল দল

বিশ্বকাপে বুধবার রাতে আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচে কোন রঙের জার্সি পরে খেলবে আর্জেন্টিনা-সেই সিদ্ধান্ত নেয়া হবে আজ মঙ্গলবার। এদিন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এবং ফিফার প্রতিনিধিদের সমন্বয় সভায় ম্যাচ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ের পাশাপাশি দুই দলের জার্সির রঙও চূড়ান্ত করা হবে। 

আর্জেন্টিনা কি ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সি নাকি নীল জার্সি পরে খেলবে? বিকল্প জার্সি পরতে হলে সেটা হবে নীল। নিজেদের ঐতিহ্যবাহী হোম জার্সির পরিবর্তে নীল রঙের অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামতে আর্জেন্টিনা ফিফার কাছে অনুমতি চেয়ে বলে জানা গেছে। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তোন এদুল রোববার সন্ধ্যায় এই তথ্য জানিয়ে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছে, ‘আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সি পরে খেলার অনুমতি চেয়েছে।’ তবে এখনও অনুমতি মেলেনি। আজ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এদুল।

১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার বিখ্যাত গোলের ম্যাচে আর্জেন্টিনার গায়ে ছিল নীল জার্সি। এছাড়া ফিফার কিছু নিয়ম কানুনের কারণে জার্সি বদলে যায়। এসব কারণে হয়তো আর্জেন্টিনা নীল জার্সি পরে খেলতে চায়।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy