আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে উত্তেজনা, বাড়তি নিরাপত্তা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

যুক্তরাষ্ট্রের আটলান্টায় বুধবার (১৫ জুলাই) বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই ঐতিহাসিক দ্বৈরথ ঘিরে শুধু মাঠের

2026-07-13T19:46:09+00:00
2026-07-13T19:46:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে উত্তেজনা, বাড়তি নিরাপত্তা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:৪৬ পিএম   (ভিজিট : ২২)
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে উত্তেজনা বিরাজ করছে
X

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে উত্তেজনা বিরাজ করছে

যুক্তরাষ্ট্রের আটলান্টায় বুধবার (১৫ জুলাই) বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই ঐতিহাসিক দ্বৈরথ ঘিরে শুধু মাঠের উত্তেজনা নয়, বরং মাঠের বাইরের নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে চরম উদ্বেগ। দুই দেশের সমর্থকদের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে আটলান্টা পুলিশ বিশাল নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।

ঐতিহাসিক কারণেই আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ কিংবা ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার সেই বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোলের রেশ এখনও দুই দেশের সমর্থকদের মধ্যে রয়ে গেছে। আটলান্টা পুলিশ জানিয়েছে, তারা এই ঐতিহাসিক দ্বন্দ্ব এবং দুই দেশের সমর্থকদের মনোভাব সম্পর্কে পূর্ণ সচেতন।

ফিফার নিয়ম অনুযায়ী স্টেডিয়ামে নির্দিষ্ট অংশে দুই দেশের সমর্থকদের জন্য টিকিট বরাদ্দ থাকলেও কার্যত পুরো স্টেডিয়ামে সমর্থকদের আলাদা করা কঠিন হয়ে পড়ে। আর তাই আটলান্টার রাস্তাঘাট থেকে শুরু করে স্টেডিয়াম পর্যন্ত প্রতিটি স্থানেই পুলিশের কড়া নজরদারি থাকবে। ইতোমধ্যে অনলাইনে সংঘর্ষের কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। তাই পুলিশ বাড়তি সতর্ক।

আটলান্টার স্টেডিয়ামের ভেতর ও বাইরে ইংলিশ ও আর্জেন্টাইন সমর্থকের উপস্থিতি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করছে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy