পেরুতে এবার হলান্ড নাম রাখার হিড়িক

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ফুটবল জ্বরে আক্রান্ত পেরুর নতুন মা-বাবারাও। দলে দলে তারা সন্তানের নাম রাখছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডের নামে।

2026-07-13T20:10:57+00:00
2026-07-13T20:10:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পেরুতে এবার হলান্ড নাম রাখার হিড়িক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:১০ পিএম   (ভিজিট : ১৬)
নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হলান্ড
X

নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হলান্ড

ফুটবল জ্বরে আক্রান্ত পেরুর নতুন মা-বাবারাও। দলে দলে তারা সন্তানের নাম রাখছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডের নামে। ইংল্যান্ডের বিপক্ষে নরওয়ের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের আগে এমন নামকরণের হিড়িক পড়ে বলে শুক্রবার পেরুর জাতীয় পরিচয় নিবন্ধন দপ্তর জানিয়েছে।

ফ্রান্স টোয়েন্টিফোর লিখেছে, নরওয়ের গোলমেশিন হলান্ড ২০২৬ সালের বিশ্বকাপে তুমুল জনপ্রিয়তার জোয়ারে ভাসছেন। এ ক্রীড়া তারকা বিশ্বকাপের চলতি আসরে চার ম্যাচে সাতটি গোল করেছেন। ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ঐতিহাসিক জয়ে দুটি গোলই করেন হলান্ড। প্রথমবারের মত দলকে কোয়ার্টার ফাইনালে নিতেও ভূমিকা রাখেন তিনি।

পেরুর জাতীয় পরিচয় নিবন্ধন দপ্তরের তথ্য অনুযায়ী, পেরুভিয়ান ভক্তরা ২৫ বছর বয়সি এ ফুটবলারের নামের পদবি বা দ্বিতীয় অংশ ব্যবহার করেছেন ৪৬৮ জন শিশুর নামকরণে। আর পুরো নাম আর্লিং হলান্ড রাখা হয়েছে ৯১ জন শিশুর।
নিবন্ধন দপ্তরের মুখপাত্র ইভান তোরেস প্যানামেরিকানা টেলিভিশনকে বলেন, “পেরুভিয়ানদের কাছে তাদের সন্তানদের নামকরণে ফুটবল তারকারা অনুপ্রেরণা হিসেবে কাজ করেন।”
তোরেস বলেন, হলান্ডের নামে পেরুর বেশিরভাগ নবজাতকের নাম নিবন্ধন করা হয়েছে বিশ্বকাপ শুরু হওয়ার পরবর্তী সপ্তাহগুলোতে। নরওয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর এ সংখ্যা আরও বেড়ে যায়। নরওয়ে স্ট্রাইকারের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “হলান্ডও একজন পেরুভিয়ান।”

ফ্রান্স টোয়েন্টিফোর লিখেছে, পেরুতে অতীতেও তারকা ফুটবলারের নামে নবজাতকের নামকরণের হুজুগ দেখা গেছে। দেশটি জন্মগ্রহণকারী ৩,৪০২ জনের নাম রাখা হয়েছে ‘মেসি’, এর মধ্যে ২৯২ জন ধারণ করেছে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির পুরো নাম।

পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর নামে পেরুতে নাম রাখা হয়েছে ১,১৮৫ জনের; আর স্পেনের রত্ন খেলোয়াড় লামিন ইয়ামালের নামানুসারে ১,২৪১ জনের নাম রাখা হয়েছে ‘ইয়ামাল’। আর ব্রাজিলের নেইমারের নাম রাখা পেরুভিয়ানের সংখ্যা শুনলে চোখ কপালে উঠতে পারে; ৩৩ হাজার ৮০৯ জন।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy