নরওয়ের জয় ‘লুট হয়েছে’, দাবি হলান্ডের বাবার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের কিছু সিদ্ধান্ত নিয়ে চলছে তুমুল বিতর্ক। সেই আগুনে ঘি ঢাললেন আর্লিং হলান্ডের বাবা আলফ-ইঙ্গে হলান্ড। নরওয়ের

2026-07-13T20:28:22+00:00
2026-07-13T20:28:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নরওয়ের জয় ‘লুট হয়েছে’, দাবি হলান্ডের বাবার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:২৮ পিএম   (ভিজিট : ২৪)
আর্লিং হলান্ডের
X

আর্লিং হলান্ডের

ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের কিছু সিদ্ধান্ত নিয়ে চলছে তুমুল বিতর্ক। সেই আগুনে ঘি ঢাললেন আর্লিং হলান্ডের বাবা আলফ-ইঙ্গে হলান্ড। নরওয়ের জয় ‘ডাকাতি’ করা হয়েছে, এমন তীর্যক মন্তব্য করেছেন তিনি। ইংল্যান্ড দলকে বিশ্বকাপে সামনের পথচলায় শুভকামনাও জানিয়েছেন হলান্ড সিনিয়র, তবে শ্লেষের সুরে।

কোয়ার্টার-ফাইনালে পিছিয়ে পড়ার পর, নরওয়েকে ২-১ গোলে হারায় ইংল্যান্ড। ম্যাচটিতে জুড বেলিংহ্যামের সমতা ফেরানো গোল নিয়ে বিতর্কের শুরু। নরওয়ের গোলরক্ষক আরিয়ান হশল নিলাদের গোলকিকে বল মাঝমাঠে হাওয়ায় থাকা অবস্থায় স্কাই ক্যামেরার তারে লাগে, এবং বল ধরে আক্রমণে ওঠে ইংল্যান্ড এবং দুই সতীর্থের পা ঘুরে বল পেয়ে গোলটি করেন বেলিংহ্যাম। গোলের পর নিলাদ, হলান্ড ও নরওয়ের কোচ বিষয়টি নিয়ে রেফারির কাছে আপত্তি জানান, তবে সিদ্ধান্ত পাল্টায়নি।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে কর্নারে গোলমুখে বল পেয়ে জালে পাঠান নরওয়ের ডিফেন্ডার তুরবিয়ন হেইগ্যাম। তবে, কর্নারের আগেই হলান্ড ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে ফাউল করায় এখানেও মেলেনি গোল। ওই গোলটি পেলে নরওয়ে তখন ২-১ গোলে এগিয়ে যেতে পারত।

এই দুই ইস্যু নিয়ে ক্ষোভ উগরে দেন একসময় লিডস ইউনাইটেডে খেলা হলান্ডের বাবা। এক্স-এ (সাবেক টুইটার) সাংবাদিক হেনরি উইন্টারের পোস্টে তীর্যক মন্তব্য করেন তিনি। ধুয়ে দেন ম্যাচের রেফারিকেও। রেফারির কল্যাণে বেঁচে গেছে (ইংল্যান্ড)। আশা করি, তোমরা এখন বিশ্বকাপ জিতবে। কিন্তু, মনে হচ্ছে, আজ যেন আমাদের জয় লুট করা হয়েছে।”

এর আগের একটি পোস্টেও হলান্ড সিনিয়র মন্তব্য করেন, “সাব্বাশ বেলিংহ্যাম ও রেফারি।” রেফারিং নিয়ে অবশ্য বাবার মতো কোনো অভিযোগ করেননি হলান্ড। তবে, মার্জিত কথায়, ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডও খোঁচা দিলেন, বড় দলগুলোর পক্ষে সিদ্ধান্ত যায় উল্লেখ করে।“(বড় মাপের) খেলোয়াড়দের নিয়ে অবশ্যই ইংল্যান্ড সেরা দল এবং এই সিদ্ধান্তগুলো সাধারণত তাদের পক্ষেই আসে। যখন আমি ম্যানসিটিতে খেলি, তখন আমার পক্ষে আসে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy