৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

আবহাওয়া

ইন্দোনেশিয়ার মধ্য সুলাওয়েসি (সেন্ট্রাল সুলাওয়েসি) প্রদেশে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্পে হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়েছে। রবিবার

2026-07-13T23:34:19+00:00
2026-07-13T23:34:19+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:৩৪ পিএম   (ভিজিট : ৩৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ার মধ্য সুলাওয়েসি (সেন্ট্রাল সুলাওয়েসি) প্রদেশে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্পে হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুন) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে সরকারি ভবন, হাসপাতাল, আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-ভৌতিক সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ৪৬ মিনিটে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর কেন্দ্রস্থল ছিল মধ্য সুলাওয়েসি প্রদেশের বুয়োল রিজেন্সি। কম্পনটি মধ্য সুলাওয়েসির আশপাশের এলাকা এবং প্রতিবেশী গোরোন্তালো প্রদেশেও অনুভূত হয়।

বুয়োল দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান মোহ খাকফি মারদজুন জানান, প্রাথমিক মূল্যায়নে সরকারি ভবন, একটি হাসপাতাল, একটি রেস্তোরাঁ এবং বেশ কয়েকটি বসতবাড়ির ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, 'প্রাথমিক তথ্য অনুযায়ী কয়েকটি সরকারি স্থাপনা ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আঞ্চলিক হাসপাতালে এক রোগীকে সরিয়ে নেওয়ার সময় তার মৃত্যু হয়েছে।'


স্থানীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নিরূপণের কাজ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন এবং জরুরি ত্রাণসামগ্রী বিতরণ শুরু হয়েছে।





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy