আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, আজ ভরি কত?

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই)

2026-07-14T10:39:33+00:00
2026-07-14T10:39:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, আজ ভরি কত?
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১০:৩৯ এএম   (ভিজিট : ১৩৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) থেকে কমানো দরে বিক্রি হচ্ছে দুটি মূল্যবান ধাতু।

বাজুসের সর্বশেষ ঘোষণায় প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা এবং প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমানো হয়েছে। নতুন মূল্যতালিকা সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয়।

নতুন দরে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

একই সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারিগরি কাজের ওপর নির্ভর করে মজুরি যোগ হবে। বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া হবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পুনঃক্রয়ের ক্ষেত্রে আগের নীতিমালাই বহাল থাকবে।

এর আগে ১০ জুলাই স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। সর্বশেষ সিদ্ধান্তে সেই দাম আবার কমানো হলো।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৯০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৫ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। একই সময়ে রুপার দাম সমন্বয় হয়েছে ৫৬ বার; যার মধ্যে ২৮ বার বেড়েছে এবং ২৮ বার কমেছে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy