আর্জেন্টিনার সেমিফাইনালের আগে বড় সুখবর পেল দিবালা!

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

শিরোপা ধরে রাখার পথে এবারও দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা। তবে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা পাননি পাওলো দিবালা। তবে

2026-07-14T18:42:26+00:00
2026-07-14T18:42:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনার সেমিফাইনালের আগে বড় সুখবর পেল দিবালা!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:৪২ পিএম   (ভিজিট : ৩৮২)
পাওলো দিবালা
X

পাওলো দিবালা

শিরোপা ধরে রাখার পথে এবারও দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা। তবে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা পাননি পাওলো দিবালা। তবে ২০২৬ বিশ্বকাপ চলাকালে এবার বড় সুখবরই পেলেন তিনি। ইউরোপীয় ফুটবলে আরও এক মৌসুম নিশ্চিত হয়ে গেছে তার। 

আরও অন্তত এক বছর রোমাতেই থাকছেন পাওলো দিবালা। ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত নতুন চুক্তিতে সই করেছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। চাইলে এই চুক্তি ২০২৮ সাল পর্যন্তও বাড়ানো যাবে। ইতালিয়ান ক্লাব আর ফুটবলারের মধ্যে কয়েক সপ্তাহ আগেই সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। তবে ক্লাবের আর্থিক হিসাব-নিকাশ শেষ হওয়ার অপেক্ষায় ছিল দুপক্ষ।

অবশ্য নতুন চুক্তিতে বেতন উল্লেখযোগ্য হারে কমছে দিবালার। সঙ্গে থাকছে আরও এক বছর স্বয়ংক্রিয়ভাবে চুক্তি বাড়ানোর সুযোগও। অর্থাৎ নতুন এই চুক্তি চলবে ২০২৭ সালের জুন পর্যন্ত, চাইলে যা বাড়ানো যাবে ২০২৮ সালের জুন পর্যন্ত।

এর আগে রোমায় চার মৌসুম কাটিয়েছেন দিবালা। এর মধ্যেই সমর্থকদের প্রিয় খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন তিনি। এই নবায়ন করা চুক্তির ফলে এই জার্সি গায়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ পাবেন তিনি।

উল্লেখ্য, দিবালা টানা সাত মৌসুম খেলেছেন জুভেন্টাসে। এই ক্লাবের হয়েই ২০১৬-১৭ মৌসুমে ফাইনালে উঠেছিলেন দিবালা। ওয়েলসের কার্ডিফে সেই ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হেরেছিল দিবালারা।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy