সেমিফাইনালের আগে মেসিকে ঘিরে দুঃসংবাদ!

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে তৈরি হয়েছে কিছুটা উদ্বেগ। সুইজারল্যান্ডের বিপক্ষে ১২০ মিনিটের কঠিন লড়াই শেষে

2026-07-14T19:04:42+00:00
2026-07-14T19:04:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেমিফাইনালের আগে মেসিকে ঘিরে দুঃসংবাদ!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৭:০৪ পিএম   (ভিজিট : ৩৫১)
লিওনেল মেসি
X

লিওনেল মেসি

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে তৈরি হয়েছে কিছুটা উদ্বেগ। সুইজারল্যান্ডের বিপক্ষে ১২০ মিনিটের কঠিন লড়াই শেষে নিয়মিত অনুশীলনে দেখা যায়নি অধিনায়ক লিওনেল মেসিকে। 

তবে মেসিকে নিয়ে আতঙ্ক নয়; বরং শারীরিক ধকল কাটিয়ে তুলতেই পুনরুদ্ধার প্রক্রিয়ায় রাখা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম।

ক্রীড়া দৈনিক ‘ওলে’ জানিয়েছে, অনুশীলনের বদলে পুনরুদ্ধার প্রক্রিয়ার মধ্যেই ছিলেন মেসি। অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো ম্যাচের ধকল কাটিয়ে উঠতেই কোচিং স্টাফ তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি বিশ্বকাপের নকআউট পর্বে টানা দুটি ম্যাচেই অতিরিক্ত সময় খেলতে হয়েছে আর্জেন্টিনাকে। শেষ ষোলোতে মিশর এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে নিষ্পত্তি না হওয়ায় খেলতে হয়েছে আরও ৩০ মিনিট। ফলে দলের অন্য ফুটবলারদের মতো মেসির ওপরও পড়েছে বাড়তি শারীরিক চাপ।

সুইজারল্যান্ডের বিপক্ষে গোল করতে না পারলেও আক্রমণভাগে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আর্জেন্টিনা অধিনায়ক। ২০২২ বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে গোলশূন্য থাকেন তিনি। তবে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলের আক্রমণ গড়ে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

অতিরিক্ত সময় শুরুর আগেও নিজে গোলের দারুণ একটি সুযোগ তৈরি করেছিলেন মেসি। পরে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ গোল করলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

মেসির ভাষায়, আমরা অবশ্যই ক্লান্ত, কিন্তু যত দ্রুত সম্ভব নিজেদের সেরা অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করব। সামনে যে ম্যাচটি রয়েছে, তার গুরুত্ব আমরা সবাই জানি।

ম্যাচ শেষে টানা দুটি কঠিন লড়াইয়ের প্রভাবের কথা স্বীকার করেন মেসি। তিনি বলেন, পুরো দলই ক্লান্তি অনুভব করছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে সবাই দ্রুত সেরে উঠতে বদ্ধপরিকর।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy