আর্জেন্টিনা-ইংল্যান্ড : বিশৃঙ্খলার শঙ্কা দেখছেন স্কোলস

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

অতীত ইতিহাসের টানাপোড়েন তো আছেই; এর সাথে যোগ হয়েছে ফাইনালে ওঠার হাতছানি। পল স্কোলসের মনে হচ্ছে, আটলান্টায় আর্জেন্টিনা

2026-07-14T20:21:50+00:00
2026-07-14T20:21:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনা-ইংল্যান্ড : বিশৃঙ্খলার শঙ্কা দেখছেন স্কোলস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : ২০)
দলীয় অনুশীলনে আর্জেন্টিনার ফুটবলাররা-ইন্টারনেট
X

দলীয় অনুশীলনে আর্জেন্টিনার ফুটবলাররা-ইন্টারনেট

অতীত ইতিহাসের টানাপোড়েন তো আছেই; এর সাথে যোগ হয়েছে ফাইনালে ওঠার হাতছানি। পল স্কোলসের মনে হচ্ছে, আটলান্টায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচটি হতে পারে ভীষণ উত্তেজনাপূর্ণ, বিশৃঙ্খল। হতে পারে গোল, হলদু আর লাল কার্ডের ছড়াছড়িও।

দ্বিতীয় সেমি-ফাইনালে ১৬ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। শিরোপা ধরে রাখার অভিযানে ছুটছে আর্জেন্টিনা। ১৯৬৬ সালের পর দ্বিতীয় শিরোপার স্বাদ নিতে মরিয়া ইংল্যান্ড। এই মহারণে জয়ী দল কে হবে, সে উত্তর আপাতত সময়ের হাতে তোলা থাকছে। তবে, অভিজ্ঞতার কারণে, আর্জেন্টিনাকে একটু এগিয়ে রাখলেন স্কোলস। যদিও কোনো দলের খেলায় খুশি নন ম্যানচেস্টার ইউনাইটেডের এই গ্রেট,‘ আমার মনে হয়, ইংল্যান্ড ও আর্জেন্টিনা উভয় দল, একই পথ পেরিয়ে এসেছে। আমি মনে করি না, কেউ সেই মানের ফুটবল খেলেছে, কিন্তু তারা ভালো ফল পেয়েছে।

আর্জেন্টিনার জন্য বড় সুবিধা হচ্ছে, তারা এই কাজটি আগেও করেছে এবং প্রতিযোগিতায় বড় ম্যাচগুলো কীভাবে জিততে হয়, তারা সেটা জানে। আমরা (ইংল্যান্ড) এখনও সেটা প্রমাণ করতে পারিনি।” ‘দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য ফুটবল’ পডকাস্টে এই সাবেক ইংলিশ মিডফিল্ডার বললেন, ধুন্ধুমার ম্যাচ হতে যাচ্ছে আটলান্টায়। ম্যাচের ফলের পর কী ঘটতে পারে, তাও যেন অনুমান করতে পারছেন তিনি।

“দারুণ প্রাণবন্ত ম্যাচ হবে; বিশৃঙ্খলা থাকবে। যে কোনো দিকে স্কোরলাইন ৪-৩ হতে পারে, হলুদ এবং লাল কার্ডও থাকতে পারে। যদি আর্জেন্টিনা হেরে যায়, তাহলে তারা ক্ষিপ্ত হয়ে উঠবে, এটা নিশ্চিত। আর যদি তাদের কাছে ইংল্যান্ড হেরে যায়, সেটাও হবে ভয়ঙ্কর।”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy