আক্রমণ, রক্ষণ আর গোলকিপিংয়ের শীর্ষে নেই কোনো আর্জেন্টাইন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ফুটবলে বহুল প্রচলিত একটি কথা আছে, ‘আক্রমণ ম্যাচ জেতায়, আর রক্ষণ শিরোপা এনে দেয়।’ বিশ্বকাপের সেমিফাইনালের আগে পরিসংখ্যানভিত্তিক

2026-07-14T20:49:34+00:00
2026-07-14T20:49:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আক্রমণ, রক্ষণ আর গোলকিপিংয়ের শীর্ষে নেই কোনো আর্জেন্টাইন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:৪৯ পিএম   (ভিজিট : ১৪)
আর্জেন্টাইন ফুটবলারের দেখা মেলেনি
X

আর্জেন্টাইন ফুটবলারের দেখা মেলেনি

ফুটবলে বহুল প্রচলিত একটি কথা আছে, ‘আক্রমণ ম্যাচ জেতায়, আর রক্ষণ শিরোপা এনে দেয়।’ বিশ্বকাপের সেমিফাইনালের আগে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্ট বিভিন্ন পারফরম্যান্স সূচক প্রকাশ করেছে। সেখানে আক্রমণে লিওনেল মেসির উপস্থিতি থাকলেও রক্ষণ, গোলকিপিং কিংবা ক্যারিংয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কোনো আর্জেন্টাইন ফুটবলারের দেখা মেলেনি।

আক্রমণভাগের পারফরম্যান্স সূচকে সবার ওপরে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। তবে পাসিংয়ে পুরোপুরি আধিপত্য স্পেনের। এই বিভাগে শীর্ষ তিনটি স্থানই দখল করেছেন স্প্যানিশ ফুটবলাররা। তালিকার শীর্ষে রদ্রি, দ্বিতীয় স্থানে পাউ কুবারসি এবং তৃতীয় স্থানে আয়মেরিক লাপোর্তে।

রক্ষণভাগের সূচকে আর্জেন্টিনার কোনো ফুটবলার তো নেই-ই, এমনকি শীর্ষ পাঁচেও জায়গা হয়নি তাদের। এই তালিকায় সবার ওপরে আছেন সুইজারল্যান্ডের গ্রানিত জাকা। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের ইলিয়ট অ্যান্ডারসন, তৃতীয় স্থানে মরক্কোর বিলাল এল খানুস এবং চতুর্থ স্থানে ফ্রান্সের দায়োত উপামেকানো।

গোলকিপিংয়েও আর্জেন্টিনার কোনো প্রতিনিধিত্ব নেই। এই বিভাগে শীর্ষে রয়েছেন প্যারাগুয়ের ওরল্যান্ডো গিল। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার প্যাট্রিক বিচ এবং তৃতীয় স্থানে সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল। বল বহনের (ক্যারিং) ক্ষেত্রেও স্পেনের দাপট স্পষ্ট। এই সূচকের শীর্ষ দুই স্থান দখল করেছেন রদ্রি ও পাউ কুবারসি।

বিশ্বকাপের শেষ চারে আর্জেন্টিনা জায়গা করে নিলেও অপটার ব্যক্তিগত পারফরম্যান্স সূচক বলছে, আক্রমণে মেসির উপস্থিতি ছাড়া অন্য গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে প্রাধান্য বিস্তার করেছেন স্পেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও মরক্কোর ফুটবলাররা।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy