ছাদখোলা বাসে হলান্ডদের বীরোচিত সংবর্ধনা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

২৮ বছর পর ফিফা বিশ্বকাপের মঞ্চে ফিরে ইতিহাস গড়েছে নরওয়ে। প্রথমবারের মতো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পোঁছায় তারা। শেষ

2026-07-14T21:00:16+00:00
2026-07-14T21:00:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ছাদখোলা বাসে হলান্ডদের বীরোচিত সংবর্ধনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:০০ পিএম   (ভিজিট : ২০)
ঘরে ফিরে নরওয়ের উদযাপন।
X

ঘরে ফিরে নরওয়ের উদযাপন।

২৮ বছর পর ফিফা বিশ্বকাপের মঞ্চে ফিরে ইতিহাস গড়েছে নরওয়ে। প্রথমবারের মতো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পোঁছায় তারা। শেষ চারে যাওয়ার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও দেশে ফিরে নরওয়েজিয়ান খেলোয়াড়দের বরণ করে নিয়েছে দেশটির লাখো জনতা।

কোয়ার্টার ফাইনালে পা রাখার আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় করে নরওয়ে। শনিবার রাতে অতিরিক্ত সময়ের খেলায় ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় ভাইকিংসরা।

আর এই পরাজয় দেশের বীরদের বরণ করে নেওয়ার উৎসবে কোনো বাধা হতে পারেনি। সোমবার দুপুরে হাজার হাজার মানুষ নরওয়ের রাজধানী ওসলোতে হাজির হতে থাকেন। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য মতে, রাজপ্রাসাদের চত্বরে ১ লাখেরও বেশি মানুষের সমাগম ঘটেছিল।

ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন সেলামির (পানির ফোয়ারা দিয়ে স্বাগত জানানো) মাধ্যমে নরওয়ে দল বিমানবন্দরে অবতরণ করে। এরপরই রাজধানীতে শুরু হয় তাদের দেশে ফেরার জমকালো প্যারেড। রাজপ্রাসাদের সামনে জড়ো হওয়া সমর্থকদের লাইন মুহূর্তেই দীর্ঘ হতে হতে মূল সড়ক কার্ল জোহান্স গেট পর্যন্ত গিয়ে ঠেকে। দলের খেলোয়াড়েরা প্রথমে নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের সঙ্গে দেখা করতে রাজপ্রাসাদে প্রবেশ করেন।

ক্যাথরিন ব্রেইল্যান্ড নামের নরওয়ের এক সমর্থক নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি খুবই গর্ববোধ করছি। এটা সত্যিই দুর্দান্ত ছিল। আমি নরওয়েতে এবং স্পেনেও ছিলাম; নরওয়ের মানুষের মধ্যে খেলার যে উন্মাদনা ছিল তা সত্যিই অবিশ্বাস্য।’

পেছনে রয়্যাল গার্ডের উপস্থিতিতে দলের খেলোয়াড়েরা প্রাসাদের বাইরে এসে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন। তবে উদযাপনের একেবারে শেষ মুহূর্তে আর্লিং হল্যান্ডকে দেখা যায়নি। কারণ এই স্ট্রাইকার কিছুটা আগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেছিলেন। ফলে সতীর্থদের প্রাসাদের সিঁড়িতে দাঁড়িয়ে সেই ঐতিহ্যবাহী ভাইকিং রো উদযাপনে অংশ নিতে পারেননি। ক্রাউন প্রিন্স হ্যাকনের ড্রামের তালে হাজার হাজার সমর্থকদের সামনে এই উদযাপন করা হয়।

নরওয়ের প্রধান কোচ স্টালে সলবাকেন বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আমাদের ফিরতি ফ্লাইটটি চার ঘণ্টা বিলম্বিত হওয়ায় আর্লিং এবং স্যান্ডার বার্গকে তাদের বিমান ধরার জন্য দ্রুত চলে যেতে হয়েছিল।’ কোচ যখন কথাগুলো বলছিলেন, তখন খেলোয়াড়েরা ওসলোজুড়ে একটি ছাদখোলা বাসে প্যারেড চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

মধ্য ওসলোর ভিড়ের কারণে একপর্যায়ে বাসের গতি থমকে যায় এবং পুলিশকে রাস্তা ফাঁকা করতে হিমশিম খেতে হওয়ায় বাসটিকে উল্টো দিকেও ঘোরাতে হয়। তবে কোনো কিছুই খেলোয়াড়দের আনন্দ থামিয়ে রাখতে পারেনি। গান গেয়ে এবং সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে রাতের অন্ধকার নামার পরও তারা উদযাপন চালিয়ে যান।

প্যারেড শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর, প্রায় ১.৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাসটি যখন সিটি হল স্কয়ারে পৌঁছায়, তখনও সেখানে হাজার হাজার সমর্থক দলের জন্য অপেক্ষা করছিলেন। নরওয়ের ব্রডকাস্টার এনআরকে’কে দেওয়া সাক্ষাৎকারে দলের অধিনায়ক মার্টিন ওডেগার্ড বলেন, ‘আমি মনে করি না কেউ কখনো এমন কিছু কল্পনা করেছিল। যুক্তরাষ্ট্রে এবং এখানে নরওয়েতে আমরা যে সমর্থন পেয়েছি, তা সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। এটি দেখা আসলেই অবিশ্বাস্য একটি অনুভূতি।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy