শীর্ষ ১৫ দলের মুখোমুখি না হয়েই শেষ চারে আর্জেন্টিনা!

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর আর্জেন্টিনার পারফরম্যান্স যেমন প্রশংসা পাচ্ছে, তেমনি আলোচনায় এসেছে তাদের প্রতিপক্ষের মান নিয়েও। পরিসংখ্যান বলছে,

2026-07-14T22:04:22+00:00
2026-07-14T22:04:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শীর্ষ ১৫ দলের মুখোমুখি না হয়েই শেষ চারে আর্জেন্টিনা!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১০:০৪ পিএম   (ভিজিট : ২৩)
সুইজারল্যান্ডই ছিল আর্জেন্টিনার সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ।
X

সুইজারল্যান্ডই ছিল আর্জেন্টিনার সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ।

বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর আর্জেন্টিনার পারফরম্যান্স যেমন প্রশংসা পাচ্ছে, তেমনি আলোচনায় এসেছে তাদের প্রতিপক্ষের মান নিয়েও। পরিসংখ্যান বলছে, ফিফা র‌্যাঙ্কিং চালুর পর ১৯৯৪ সাল থেকে কোনো দলই শীর্ষ ১৫–এর একটি দলের মুখোমুখি না হয়ে শেষ চারে উঠতে পারেনি। কিন্তু এবার সেই রেকর্ড ভেঙেছে লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা। পরিসংখ্যান অন্তত সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ শীর্ষ ১৫ দলের মুখোমুখি না হয়েই সেমিফাইনালে আর্জেন্টিনা।

বর্তমান ফিফা র‌্যাঙ্কিং চালু হয় ১৯৯২ সালে। ওই হিসেবে ১৯৯৪ বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত মোট ৩৬টি দল সেমিফাইনালে উঠেছে। তাদের মধ্যে একমাত্র আর্জেন্টিনাই শীর্ষ ১৫–এর একটি দলেরও মুখোমুখি না হয়ে শেষ চারে উঠেছে।


সুইজারল্যান্ডই ছিল আর্জেন্টিনার সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ


সেমিফাইনালে ওঠার পথে আর্জেন্টিনার সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিল সুইজারল্যান্ড। যাদের বিশ্বকাপ শুরুর আগে র‌্যাঙ্কিং ছিল ১৯তম।
এছাড়া তারা খেলেছে— মিসর (২৯), অস্ট্রিয়া (২৪), আলজেরিয়া (২৮), কেপ ভার্দে (৬৭), জর্ডান (৬৩)।

এই ছয় প্রতিপক্ষের গড় র‌্যাঙ্কিং ৩৮- যা ১৯৯৪ সালের পর কোনো সেমিফাইনালিস্টের প্রতিপক্ষদের মধ্যে সবচেয়ে কম। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

অন্য সেমিফাইনালিস্টদের পথ ছিল কঠিন

ফ্রান্সকে সেমিফাইনালে উঠতে গ্রুপ পর্বেই খেলতে হয়েছে ১৫তম স্থানে থাকা সেনেগালের বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল সপ্তম স্থানে থাকা মরক্কো।

স্পেনের যাত্রা ছিল আরও কঠিন। শেষ ষোলোতে তারা পঞ্চম স্থানে থাকা পর্তুগালকে বিদায় করেছে, আর কোয়ার্টার ফাইনালে নবম স্থানে থাকা বেলজিয়ামকে হারিয়েছে।

ইংল্যান্ড তুলনামূলক সহজ পথ পেলেও গ্রুপ পর্বে ১১তম স্থানে থাকা ক্রোয়েশিয়া এবং শেষ ষোলোতে ১৪তম স্থানে থাকা মেক্সিকোর বিপক্ষে খেলতে হয়েছে। ফলে শীর্ষ ১৫–এর দুটি দলের বাধা পেরিয়েই সেমিফাইনালে উঠেছে তারা। তবে শীর্ষ ১০ দলের হিসেবে দেখলে, ইংল্যান্ড কিংবা আর্জেন্টিনার কেউই সেমিফাইনালে ওঠার আগে বিশ্বের সেরা ১০ দলের বিপক্ষে খেলেনি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy