প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:০১ এএম আপডেট: ১৫.০৭.২০২৬ ৪:৩০ এএম (ভিজিট : ৯৪২)

X
সম্পূর্ণ নিষ্প্রভ ছিল গতিদানব কিলিয়ান এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পের অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা ফ্রান্সকে মাটিতে নামিয়ে ষোলো বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লা রোজারা।
বর্তমান রানারআপ ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে স্পেন। এই নিয়ে দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠল স্প্যানিশরা। এর আগে ২০১০ সালে প্রথম ও শেষবার বিশ্বকাপের সেমিতে উঠেছিল স্পেন। ঐ আসরেই প্রথমবার বিশ্বকাপ শিরোপা জিতেছিল তারা।
ম্যাচের ৬২তম মিনিটে ফ্রান্সের কফিনে শেষ পেরেকটি ঠুকে ব্যবধান দ্বিগুণ করেন লা রোজারা। দানি অলমোর দারুণ এক পাস থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিং করেন পেদ্রো পোরো। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয় গোল হজম করে ম্যাচে আরও চাপে পড়ে যায় ফ্রান্স।
এর আগে ম্যাচের ১৯তম মিনিটে ফ্রান্সের পেনাল্টি বক্সের ভেতরে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে ফাউল করেন এক ফরাসি ডিফেন্ডার। এতে স্পেনের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
স্পট কিক থেকে কোনো ভুল করেননি মিকেল ওয়ারজাবাল। তাঁর নেওয়া নিখুঁত শটে বল জড়িয়ে যায় ফ্রান্সের জালে। সেই গোলেই প্রথমে এগিয়ে যায় স্পেন। পরে পেদ্রো পোরোর গোলে ব্যবধান ২-০ করে সেমিফাইনালে নিজেদের অবস্থান আরও শক্ত করে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।
তিন মিনিট পর একক চেষ্টায় ইয়ামাল তৃতীয়বার ফ্রান্সের জালে বল ঠেলে দেন। কিন্তু গোলটি উদযাপনের আগেই বাতিল হয় লাইন্সম্যান অফসাইডের পতাকা ওড়ালে। শেষ ডিফেন্ডার দিনিয়ের চেয়ে কয়েক মিলিমিটার এগিয়ে ছিলেন বার্সা তারকা।
এর আগে নবম মিনিটে ওলমো ফ্রান্সের বক্সের সামনে ফ্রি কিক আদায় করেন। বায়েনা কিক নেন। কিন্তু রক্ষণদেয়ালে আঘাত করে বল। ফ্রান্স দারুণ সুযোগ পেয়েছিল ১৪ মিনিটে।
কাউন্টার অ্যাটাক থেকে এমবাপে দ্রুত বল নিয়ে বক্সে ঢুকেছিলেন। তার সামনে কেবল পোরো ও গোলকিপার ছিলেন। কুবারসি ও লাপোর্তে তাদের পজিশনে থেকে এমবাপেকে রুখে দেন।
ফুটবল ভক্তদের এখন জানার আগ্রহ শিরোপার লড়াইয়ে স্পেনের সামনে কোন দল? বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও শক্তিশালী ইংল্যান্ড।
এই ম্যাচের জয়ী দলই আগামী ১৯ জুলাই, রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে।