আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে মুসলিম রেফারি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আর্জেন্টিনা-ইংল্যান্ডের মধ্যকার ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচের কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ফিফা। হাইভোল্টেজ এই ম্যাচে রেফারির দায়িত্ব পেয়েছেন

2026-07-15T10:00:35+00:00
2026-07-15T10:00:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে মুসলিম রেফারি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:০০ এএম   (ভিজিট : ৬৭)
মুসলিম রেফারি অভিজ্ঞ ইসমায়েল এলফাত
X

মুসলিম রেফারি অভিজ্ঞ ইসমায়েল এলফাত

আর্জেন্টিনা-ইংল্যান্ডের মধ্যকার ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচের কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ফিফা। হাইভোল্টেজ এই ম্যাচে রেফারির দায়িত্ব পেয়েছেন মুসলিম রেফারি অভিজ্ঞ ইসমায়েল এলফাত।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আজ বুধবার (১৬ জুলাই) রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সেমিতে যুক্তরাষ্ট্রের এলফাতের সাথে সহকারী রেফারি হিসেবে থাকছেন তারই স্বদেশী কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস।

চতুর্থ ও রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালির মাউরিজিও মারিয়ানি এবং দানিয়েলে বিনদোনি।

এবারের আসরে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন মরক্কোয় জন্ম নেওয়া ৪৪ বছর বয়সী এলফাত। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস-জাপান ও উরুগুয়ে-স্পেন এবং শেষ ষোলোতে ব্রাজিল-নরওয়ে ম্যাচে প্রধান রেফারি ছিলেন বর্তমানে টেক্সাসে বসবাসকারী এই রেফারি।

২০১২ সাল থেকে মেজর লিগ সকারে (এমএলএস) ম্যাচ পরিচালনা করে আসছেন এলফাত। এমএলএস কাপ ফাইনাল ও কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনাল ছাড়াও অনেক বড় বড় ম্যাচে রেফারির দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। এমএলএসে দু’বার বর্ষসেরা রেফারিরর পুরস্কার জিতেন এলফাত।

২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় জায়গা করে নেন এলফাত। ২০২২ সালে কাতার বিশ্বকাপে অভিষেক হয় তার। ওই আসরে আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার ফাইনালে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন এলফাত।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে রেফারিদের দায়িত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে। শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়া ম্যাচে রেফারি নিয়ে অভিযোগ তুলে মিসর। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে রেফারি নিয়ে প্রশ্ন তুলেছিল সুইজারল্যান্ডও।

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের জন্য ফিফা ঘোষিত রেফারিদের তালিকা :
রেফারি : ইসমায়েল এলফাত (যুক্তরাষ্ট্র)

সহকারী রেফারি-১ : কোরি পার্কার (যুক্তরাষ্ট্র)

সহকারী রেফারি-২ : কাইল অ্যাটকিনস (যুক্তরাষ্ট্র)


চতুর্থ রেফারি : মাউরিজিও মারিয়ানি (ইতালি)

রিজার্ভ সহকারী রেফারি : দানিয়েলে বিনদোনি (ইতালি)





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy