আজ ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে ফার্মের মুরগি

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

টানা বর্ষণ ও জলাবদ্ধতার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। কয়েকদিনের ব্যবধানে কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম।বিক্রেতাদের দাবি, বৃষ্টি ও

2026-07-15T10:31:00+00:00
2026-07-15T10:31:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আজ ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে ফার্মের মুরগি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:৩১ এএম   (ভিজিট : ৬৪)
ফার্মের মুরগি
X

ফার্মের মুরগি

টানা বর্ষণ ও জলাবদ্ধতার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। কয়েকদিনের ব্যবধানে কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম। 

বিক্রেতাদের দাবি, বৃষ্টি ও পরিবহন-সংক্রান্ত সমস্যার কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন, পরিস্থিতির উন্নতি না হলে ক্রেতাদের আরও কয়েক দিন বাড়তি দামে মুরগি কিনতে হতে পারে।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, টিকাটুলি, পলাশীসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে ফার্মের মুরগী বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকা দরে। একই সঙ্গে বাজারে সোনালি মুরগি, হাঁস ও ডিমের দামেও বড় ব্যবধান দেখা যাচ্ছে।

খুচরা ব্যবসার সঙ্গে জড়িতদের দাবি, টানা ভারী বর্ষণ ও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে খামার থেকে রাজধানীর পাইকারি বাজারে মুরগির সরবরাহ কমেছে, এর প্রভাব পড়েছে বাজারেও। 

বর্তমান বাজারদর অনুযায়ী রাজধানীর বাজারে  ফার্মের মুরগী প্রতি কেজি ১৮০ থেকে ১৮৫ টাকা, সোনালি বা কক মুরগি ৩২০ টাকা এবং লেয়ার মুরগি ৩৪০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।  





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy