সোনারগাঁওয়ে হাসনাত আবদুল্লাহর মোবাইল চুরি

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এনসিপির জুলাই পথযাত্রায় দলটির নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব

2026-07-15T15:50:03+00:00
2026-07-15T15:50:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সোনারগাঁওয়ে হাসনাত আবদুল্লাহর মোবাইল চুরি
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:৫০ পিএম   (ভিজিট : ৭৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এনসিপির জুলাই পথযাত্রায় দলটির নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদের মোবাইল চুরি হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে এ ঘটনার পর ভুক্তভোগী নেতা জোবায়ের হোসেন তামজিদ নিজে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তিনি বলেন, জুলাই পদযাত্রা চলাকালীন তার ব্যবহৃত মুঠোফোন ‘আইফোন ১৭ প্রো ম্যাক্স’ যার বাজার মূল দেড় লক্ষ টাকা। অজ্ঞাত কেউ পকেট থেকে কৌশলে চুরি করে নিয়ে গেছে। 

পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে জুলাই পথযাত্রা শেষে মঞ্চ স্থাপন করে সমাবেশ করেন। সমাবেশের আগে কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা একটি পদযাত্রা করেন। পদযাত্রায় মোবাইলটি পকেটমার হয়।

এ সময় আরও কয়েকজনের মুঠোফোন পকেটমার হয়েছে বলে জানান এনসিপির নেত্রী লুবনা রহমান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy