কচুয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের কচুয়া উপজেলায় ‘পার্টনার কংগ্রেস - ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কচুয়া কৃষি অফিসের

2026-07-15T15:59:16+00:00
2026-07-15T15:59:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কচুয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ৫৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলায় ‘পার্টনার কংগ্রেস - ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কচুয়া কৃষি অফিসের আয়োজনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। 

(২০২৫-২৬) অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোতাহার হোসেন।

 বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ হাসিব হায়দার।

এছারা উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আলী,আইসিটি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন রাছেল,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকবর হোসেন, একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না সহ কচুয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক  কৃষক ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার নাইমুর রশিদ লিখন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy