রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন হাউলি জয়পুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।বুধবার (১৫

2026-07-15T16:09:23+00:00
2026-07-15T16:09:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ২৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন হাউলি জয়পুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে ছিন্নভিন্ন অবস্থায় মরদেহ উদ্ধার করে রাজবাড়ী রেলওয়ে পুলিশ। পরে তা রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের ধারণা, রাতে কোনো এক সময় অজ্ঞাতপরিচয়ের এ ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। সকালে রেলওয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। এরপর দুপুর ১২টার দিকে মরদেহ রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার এস আই মো. মনিরুল ইসলাম বলেন, ‘ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়েছে। তবে কোন ট্রেনে কাটা পড়ছে সেটা এখনো শনাক্ত করা যায়নি। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy