আবহাওয়া অধিদপ্তর জানাল— কবে থেকে আবারও বাড়বে বৃষ্টি!

নিজস্ব প্রতিবেদক

আবহাওয়া

কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আজ বৃষ্টি কিছুটা কম হলেও এমন বৃষ্টি পুরো জুলাই

2026-07-15T17:25:43+00:00
2026-07-15T17:25:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবহাওয়া অধিদপ্তর জানাল— কবে থেকে আবারও বাড়বে বৃষ্টি!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:২৫ পিএম   (ভিজিট : ৩৯)
রাজধানীতে বৃষ্টি
X

রাজধানীতে বৃষ্টি

কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আজ বৃষ্টি কিছুটা কম হলেও এমন বৃষ্টি পুরো জুলাই মাসজুড়েই অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবারের পর থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর তথ্য অনুযায়ী, গত রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে আরও ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক আরও জানান, পুরো জুলাই মাসজুড়েই বৃষ্টি থাকবে; কখনও বেশি কখনও কম। গত ৫ জুলাই থেকে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত বেড়েছে।





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy