গাজীপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরে বিদেশী দুইটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।মঙ্গলবার

2026-07-15T18:46:56+00:00
2026-07-15T18:46:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজীপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:৪৬ পিএম   (ভিজিট : ৪১)
দুই যুবক গ্রেপ্তার
X

দুই যুবক গ্রেপ্তার

গাজীপুরে বিদেশী দুইটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। 

মঙ্গলবার রাতে মহানগরের সদর থানার পাজুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো- লক্ষীপুরের রায়পুর থানার কাজিরচর এলাকার তানজিম আহমেদ সোহেল (৩০) ও গাজীপুর মহানগরেরর নীলেরপাড়া এলাকার  মো. বাবু (৩০)।

জিএমপি সদর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাজুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে দুইটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি, একটি রেজিঃ নাম্বার প্লেট বিহীন মোটরসাইকেলসহ অবৈধ আগ্নেয়াস্ত্রধারী ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy