লোহাগাড়ায় বিএনপির উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের লোহাগাড়ায় আমিরাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তুলাতলি বাজারে ১৫ জুলাই বুধবার বিকেল ৪ টার দিকে বন্যার্তদের মাঝে ত্রাণ

2026-07-15T19:53:02+00:00
2026-07-15T19:53:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লোহাগাড়ায় বিএনপির উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭:৫৩ পিএম   (ভিজিট : ৪০)
ত্রাণসামগ্রী বিতরণ
X

ত্রাণসামগ্রী বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়ায় আমিরাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তুলাতলি বাজারে ১৫ জুলাই বুধবার বিকেল ৪ টার দিকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

আমিরাবাদ ইউনিয়ন  বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. নেজাম উদ্দিনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস,এম ছলিম উদ্দীন খোকন চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক  এম. এ. রহিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম. এ. কাসেম, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি এম. এ. জাকারিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা পেশাজীবি দলের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, চরম্বা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক নুর সওদাগর, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি বেলাল উদ্দিন কোম্পানি, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, সাংবাদিক খলিল চৌধুরীর সঞ্চালনায় ত্রান বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদল নেতা নজরুল ইসলাম, ছাত্রদল নেতা মোহাম্মদ মারুফ, যুবদল নেতা হেলাল উদ্দিন, যুবদল নেতা আরিফুল ইসলাম বাবর, যুবদল নেতা রাকিবুল ইসলাম বাচ্চু, শ্রমিক দল নেতা মোহাম্মদ শফি, খোরশেদুল আলম, আমিরাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, ছাত্রদল নেতা মোহাম্মদ ইয়াসিন, যুবদল নেতা মোস্তফিজুর রহমান মুন্না ও সেচ্ছাসেবক দল নেতা বোরহান উদ্দিন প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy