এমন কিছু স্বপ্নেও ভাবেননি পররো

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

টেক্সাসের প্রাণকেন্দ্রে বিশ্বকাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে ফ্রান্সকে তেমন কোনো সুযোগই দেয়নি স্পেন। নিজেদের ফুটবল খেলে পুরো ম্যাচে আধিপত্য

2026-07-15T20:13:38+00:00
2026-07-15T20:13:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এমন কিছু স্বপ্নেও ভাবেননি পররো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ২৩)
গোল করে পেদ্রো পররোর উল্লাস-ইন্টারনেট
X

গোল করে পেদ্রো পররোর উল্লাস-ইন্টারনেট

টেক্সাসের প্রাণকেন্দ্রে বিশ্বকাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে ফ্রান্সকে তেমন কোনো সুযোগই দেয়নি স্পেন। নিজেদের ফুটবল খেলে পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে জয় পেয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এমন জয় সম্ভব ভাবতেও পারেননি ডিফেন্ডার পেদ্রো পররো।

প্রথম সেমিফাইনালে ২-০ ব্যবধানের জয়ে বড় অবদান রেখে ম্যাচ সেরা হন পররো। দ্বিতীয়ার্ধে উঠে যাওয়ার আগ পর্যন্ত রক্ষণে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। দলের দ্বিতীয় গোলটিও করেন তিনি। স্কোরলাইন যা বলছে এর চেয়ে অনেক দাপুটে জয় পেয়েছে স্পেন। কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দিজিরে দুয়ে, বাহডলি বাহকোলাদের পুরোপুরি অকার্যকর করে রেখেছিলেন পররো, মার্ক কুকুরেইয়া, পাউ কুবার্সিরা।

নিজে গোল করবেন, ফ্রান্সকে এভাবে হারাবে স্পেন, কখনও ভাবতেও পারেননি টটেনহ্যাম হটস্পারের রাইট-ব্যাক পররো,‘ যেন স্বপ্ন সত্যি হলো-সত্যি বলতে আমি কখনও এমন কিছু কল্পনাও করিনি। এমন কিছু স্বপ্নেও ভাবিনি কখনও। বিশ্বকাপে অসাধারণ ফুটবল খেলছে এমন একটি দলের বিপক্ষে আমরা সবকিছু ঠিকঠাক করেছি।’

বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণের সামনে দাঁড়িয়ে একটুও ভড়কায়নি স্পেন। এমবাপ্পে, দেম্বেলে, ওলিসেদের তেমন কোনো জায়গা দেয়নি তারা। পররো মনে করেন, এটা সম্ভব হয়েছে পুরো দলের মিলিত চেষ্টায়। তিনি বলেন,‘ আমাদের ফাইনালে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বল নিজেদের দখলে রাখা। এটা অবিশ্বাস্য একটা দলের, অসাধারণ এক ঝাঁক ফুটবলারের জয়- এটা আমাদের ২৬ জনের সবার জয়।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy