আর্জেন্টিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, নীরব ভূমিকায় ফিফা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে চলছে তুমুল আলোচনা। আর মাঠের বাইরে চলছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের

2026-07-15T21:47:34+00:00
2026-07-15T21:47:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, নীরব ভূমিকায় ফিফা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৯:৪৭ পিএম   (ভিজিট : ৩২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে চলছে তুমুল আলোচনা। আর মাঠের বাইরে চলছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কোটি কোটি ডলারের প্রাইজমানি ‘লোপাটের’ মহোৎসব। 
২০২২ বিশ্বকাপের প্রাইজমানি যুক্তরাষ্ট্রের কাগুজে কোম্পানিতে পাচার এবং খোদ ফেডারেশন সভাপতির বিলাসবহুল প্রাসাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের পরও রহস্যজনক নীরবতা বজায় রেখেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। বিশ্বচ্যাম্পিয়নদের আকাশচুম্বী জনপ্রিয়তার আড়ালে এই বিশাল আর্থিক কেলেঙ্কারি ও সুনির্দিষ্ট অভিযোগগুলোর বিপরীতে ফিফার এমন নিশ্চুপ ভূমিকা জন্ম দিচ্ছে এক বড় প্রশ্নবোধক চিহ্নেরও।

২০২২ ফিফা বিশ্বকাপ জিতে ৪ কোটি ২০ লাখ ইউরো প্রাইজমানি পেয়েছিল আর্জেন্টিনা। তবে সেই অর্থ যেখানে যাওয়ার কথা ছিল, সেখানে আদৌ পৌঁছেছে কি না—তা নিয়ে এখন চলছে তোলপাড়। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর দাবি, আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ তহবিলের ৩০ কোটি ইউরোর মধ্য থেকে ৪ কোটি ২০ লাখ ইউরো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কিছু ভুয়ো বা ‘শেল’ কোম্পানিতে পাচার করা হয়েছে। দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মাত্র ৯ দিন আগে তড়িঘড়ি করে নিবন্ধিত এই কোম্পানিগুলোর সূত্র ধরেই এবার আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) বিরুদ্ধে অর্থ পাচারের (মানি লন্ডারিং) ফেডারেল তদন্ত শুরু করেছে মার্কিন প্রশাসন।

২০২৫ সালের ৩০ ডিসেম্বর ইউএস অ্যাটর্নি অফিসে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের মাধ্যমে এই মামলার সূত্রপাত হয়। অভিযোগে বলা হয়, কোনো কর্মচারী বা ব্যবসায়িক কার্যক্রম না থাকা ফ্লোরিডার একগুচ্ছ নামসর্বস্ব ও কাগুজে কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এই বিপুল পরিমাণ অর্থ ডাইভার্ট বা সরিয়ে নিয়েছে।

চলমান এই মার্কিন তদন্তের কেন্দ্রে রয়েছে ‘ট্যুরপ্রোডএন্টার এলএলসি’ নামের একটি মার্কিন প্রতিষ্ঠান। এই রহস্যময় কোম্পানিটিই মূলত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সমস্ত বাণিজ্যিক ও স্বত্ব অধিকারের অংশীদার।
আর্জেন্টিনার শীর্ষ দৈনিক ‘লা নাসিওন’-এর অনুসন্ধানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের চারটি ব্যাংক অ্যাকাউন্টে ওই কোম্পানি ২৬ কোটি মার্কিন ডলারেরও বেশি জমিয়েছিল। এর মধ্যে প্রায় ৪ কোটি ২০ লাখ ডলার চারটি কাগুজে কোম্পানির মাধ্যমে স্থানান্তরের পর হিসাবের খাতা থেকে পুরোপুরি গায়েব করে দেওয়া হয়।

আর্জেন্টিনা সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পর, ‘ট্যুরপ্রোডএন্টার এলএলসি’ নিবন্ধনকারী উগ্রপন্থী আর্জেন্টাইন আইনপ্রণেতা হাভিয়ের ফারোনি প্যারাগুয়ে সীমান্তে পুলিশের হাতে সস্ত্রীক আটক হন। তিনি অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন। অবশ্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এই পুরো তদন্ত ও অভিযানকে তাদের বিরুদ্ধে একটি ‘পরিকল্পিত অপপ্রচার ও মানহানির চেষ্টা’ বলে দাবি করেছে।
এই পুরো চক্রের মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড হিসেবে দেখা হচ্ছে এএফএ-এর প্রধান ক্লাউদিও তাপিয়াকে। পিলাও অঞ্চলে অবস্থিত ১০ হেক্টরের এক বিশাল বিলাসবহুল প্রাসাদ থেকে তাঁর সন্দেহভাজন মালিকানাধীন ৫৪টি দামি ও বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে।

বর্তমানে অর্থ পাচারের অভিযোগে এএফএ-এর বিরুদ্ধে ফেডারেল তদন্ত চলছে; তাদের সদর দপ্তরে পুলিশি অভিযান চালানো হয়েছে, জাতীয় দলের ট্রেনিং গ্রাউন্ডে তল্লাশি চালানো হয়েছে এবং আদালতের নির্দেশে প্রেসিডেন্টের ব্যাংকিং গোপনীয়তার অধিকারও বাতিল করা হয়েছে। অথচ এমন পরিস্থিতির মধ্যেও তারা বিশ্বকাপে অংশ নিচ্ছে এবং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে। এই নীরবতার কারণে এখন অনেকেই প্রশ্ন তুলছেন-ফিফা নিজেই কি দুর্নীতি চক্রের সঙ্গে জড়িত?






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy