আগস্টে নতুন পে-স্কেলের গেজেটের প্রস্তুতি

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের

2026-07-16T08:37:20+00:00
2026-07-16T08:37:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আগস্টে নতুন পে-স্কেলের গেজেটের প্রস্তুতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:৩৭ এএম   (ভিজিট : ১০৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে। 

নতুন এই কাঠামোতে চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর আলোচনা রয়েছে। তবে মূল বেতন ও ভাতা একসঙ্গে কার্যকর হবে, নাকি আগেরবারের মতো দুই বছরে ধাপে ধাপে দেওয়া হবে—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে পর্যালোচনা কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনের সুপারিশ এবং আগের বেতনকাঠামোর ত্রুটিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আর মাত্র দুই থেকে তিনটি সভার মাধ্যমেই এই সুপারিশ চূড়ান্ত করা হবে। এরপর তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে।

নতুন বেতনকাঠামোতে সব গ্রেডে সমান হারে বেতন না বাড়িয়ে নিচের দিকের গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন কমিটির বেশির ভাগ সদস্য। মূল বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতাসহ অন্যান্য সুবিধাও নতুন করে বিন্যাস করা হচ্ছে।

পর্যালোচনা কমিটির সদস্যরা আগামী ২০২৬ সালের ১ জুলাই থেকে মূল বেতন এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে ভাতা কার্যকরের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন। তবে এ বিষয়ে তারা নিজেরা চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে মন্ত্রিসভার ওপর ভার ছেড়ে দিচ্ছেন। আগামী ২৩ বা ৩০ জুলাই অনুষ্ঠেয় নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে অথবা প্রধানমন্ত্রীর আহ্বানে যেকোনো দিনের বৈঠকে এটি অনুমোদন হতে পারে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy