পে স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হল

অনলাইন ডেস্ক

জাতীয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সচিব কমিটি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।তবে

2026-07-16T11:28:00+00:00
2026-07-16T11:28:00+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
পে স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:২৮ এএম   (ভিজিট : ২৮৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সচিব কমিটি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। 

তবে নতুন বেতনকাঠামো চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকেই কার্যকর করার সিদ্ধান্তে সরকার অটল। নতুন পে স্কেলে মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর আলোচনা হয়েছে। 

তবে বেতন ও ভাতা একসঙ্গে কার্যকর হবে, নাকি ধাপে ধাপে দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

আগামী আগস্টের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে। 

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে পে স্কেল পর্যালোচনা কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ এবং আগের বেতনকাঠামোর বিভিন্ন ত্রুটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, নতুন পে স্কেলের বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। সচিব কমিটি আরও দুই থেকে তিন দিন কারিগরি বিভিন্ন দিক বিশ্লেষণ করবে। এরপর চলতি মাসের শেষ সপ্তাহে বা আগস্টের প্রথম সপ্তাহে সুপারিশ মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে। 

মন্ত্রিসভায় নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হবে। এরপর প্রস্তাবটি আইনি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। ভেটিং শেষে প্রধানমন্ত্রী সারসংক্ষেপ অনুমোদন করলে গেজেট প্রকাশ করা হবে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় জানান, ২০২৬-২৭ অর্থবছর থেকেই সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে। ১ জুলাই থেকে ধাপে ধাপে এটি কার্যকর করার কথা বলা হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy