সাঈদ হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নওগাঁয় দোয়া মাহফিল

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

দেশীয় শিল্প খাতের অগ্রপথিক ও এইচআরসি (HRC) গ্রুপের প্রতিষ্ঠাতা সাঈদ হোসেন চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় পালন

2026-07-16T11:28:00+00:00
2026-07-16T11:28:00+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সাঈদ হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নওগাঁয় দোয়া মাহফিল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:২৮ এএম   (ভিজিট : ৩৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

দেশীয় শিল্প খাতের অগ্রপথিক ও এইচআরসি (HRC) গ্রুপের প্রতিষ্ঠাতা সাঈদ হোসেন চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে ইউনাইটেড প্রেস ক্লাব নওগাঁর জেলা অফিসের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

বুধবার (১৫ জুলাই) বিকেলে নওগাঁ জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে মরহুমের বর্ণাট্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করা হয় এবং দেশের অর্থনীতি ও শিল্পায়নে তার এবং চৌধুরী পরিবারের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

বাংলাদেশ বুলেটিন নওগাঁ প্রতিনিধি রুহুল আমিন রুবেলের সভাপতিত্বে ও নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহমেদের সঞ্চালনায় দোয়া এবং দোয়া মাহফিল পরিচালনা করেন ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ তিনি এশিয়ান টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে নওগাঁ জেলায় কর্মরত রয়েছেন।

এসময় আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-এর নওগাঁ প্রতিনিধি আসাদুজ্জামান নাদু, দৈনিক এই বাংলা-এর প্রতিনিধি শামীম হোসেন, এটিএন নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুর রাকিব রকি, বৈশাখী টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি আরমান হোসেন রুমন, এছাড়াও অন্তর, নূরনবী, আলমগীর, মির্জা তুষারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy