প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:৩৯ এএম (ভিজিট : ২৭)

X
ছবি: প্রতিনিধি
লাখাইয়ে হাওরে ভাব্যমান আদালতের অভিযান চালিয়ে ১ শত পিস রিং জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা ভস্মীভূত করা হয়েছে।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) উপজেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগ পোনামাছ নিধন বন্ধে ও অবৈধ রিংজাল ও কারেন্ট জাল এর ব্যবহার রোধে উপজেলার বুল্লা ইউনিয়ন এর বিভিন্ন বিভিন্ন হাওরে ভাব্যমান আদালতের অভিযান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর নেতৃত্বে পরিচালিত হয়।
এময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা,সহ মৎস্য অধিদপ্তর লোকজন ও প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য।
অভিযান কালে ১ শ পিস রিং জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং জব্দকৃত জাল স্থানীয় বুল্লাবাজার এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ভস্মীভূত করা হয়।
এব্যপারে ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম বলেন, দেশী মাছ রক্ষা ও প্রজনন বৃদ্ধি তুরান্নিত করতে এসব অবৈধ জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে।।