ফিফার পেজে বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার ছবি ভাইরাল

অনলাইন ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ এলেই পুরো বাংলাদেশ আর্জেন্টিনার মতো জনপ্রিয় দলগুলোর সমর্থনে উৎসবের রঙে মেতে ওঠে। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা

2026-07-16T11:59:33+00:00
2026-07-16T11:59:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফিফার পেজে বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার ছবি ভাইরাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:৫৯ এএম   (ভিজিট : ৪১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বকাপ এলেই পুরো বাংলাদেশ আর্জেন্টিনার মতো জনপ্রিয় দলগুলোর সমর্থনে উৎসবের রঙে মেতে ওঠে। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা একাধিকবার তাদের অফিসিয়াল পেজে বাংলাদেশের এই বাঁধভাঙা ফুটবল উন্মাদনা, সমর্থনের আবেগ এবং বিশাল পতাকা ওড়ানোর দৃশ্য তুলে ধরেছে। 

ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের ভক্তদের আবেগ বিশ্ববাসীর সামনে দারুণভাবে প্রশংসিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ফিফা ওয়ার্ল্ড কাপ পেজ থেকে সেমিফাইনালে আর্জেন্টিনা- ইংল্যান্ডের ম্যাচ ঘিরে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের ফুটবল উন্মাদনার কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। 

ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলাদেশ থেকে বুয়েনস আইরেস’। যেখানে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস ও বাংলাদেশের একাধিক ছবি পোস্ট করা হয়েছে।

মুহূর্তেই সেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে শুরু করেন অনেকে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষও বাংলাদেশের ফুটবল সমর্থকদের প্রশংসায় ভাসিয়েছেন।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy