ভূঞাপুরে মাদকসেবী যুবকের কারাদণ্ড
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:০৯ পিএম (ভিজিট : ৬৮)

X
ছবি: প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবনের দায়ে আল আমিন নামে এক যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ জুলাই) রাতে উপজেলার ডিগ্রীরচর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান। এসময় ভূঞাপুর থানার উপ-পরিদর্শক আজাহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন। দন্ড প্রাপ্ত ব্যক্তি উপজেলার ডিগ্রীরচর গ্রামের খন্দকার মোতালেবের ছেলে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি আল আমিন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আল আমিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।