দুর্ঘটনায় পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রো খাদে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া মাইক্রোবাসের চিত্র ধারন করতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপে আরেকটি মাইক্রোবাস খাদে পড়ার

2026-08-06T17:35:53+00:00
2026-08-06T17:35:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্ঘটনায় পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রো খাদে
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ২৯)
দুর্ঘটনায় পড়া মাইক্রোবাস
X

দুর্ঘটনায় পড়া মাইক্রোবাস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া মাইক্রোবাসের চিত্র ধারন করতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপে আরেকটি মাইক্রোবাস খাদে পড়ার ঘটনা ঘটেছে। 

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে মহাসড়কের দাউদকান্দির টামটা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস দ্রুতগতির কারনে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এসময় পিছন থেকে আশা আরেকটি মাইক্রোবাসের চালক খাদে পড়া গাড়িটির চিত্র ধারণ করার সময় যাত্রীবাহী বাস চাপ দিলে সেও খাদের কিনারে চলে যায়। ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গাড়িতে আটকে পড়া চালকদের উদ্ধার করেন। যাত্রী না থাকায় তেমন হতাহত হয়নি।

স্থানীয় রিফাত আহাম্মেদ বলেন, গাড়িটি খাদে পড়ে যেতে দেখে আমরা দৌড়ে এসে চালকদের উদ্ধার করি।  এতে কেউ গুরুতোর আহত হয়নি।  

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সার্জেন জুলকার নাদিম বলেন, চালকদের অসাবধানতার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। তেমন কেউ আহত হয়নি। গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy