বিএফআইইউ এর বার্ষিক প্রতিবেদন সম্পর্কে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর বার্ষিক প্রতিবেদন ২০২৪-২৫ প্রকাশ ও এর কার্যক্রম নিয়ে অবহিতকরণে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও

2026-07-16T21:12:37+00:00
2026-07-16T21:12:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএফআইইউ এর বার্ষিক প্রতিবেদন সম্পর্কে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ৪২)
মতবিনিময়
X

মতবিনিময়

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর বার্ষিক প্রতিবেদন ২০২৪-২৫ প্রকাশ ও এর কার্যক্রম নিয়ে অবহিতকরণে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণের সাথে ১৫ জুলাই ২০২৬ তারিখ বেলা ১২.০০ ঘটিকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বিএফআইইউ এর প্রধান কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিএফআইইউ এর উপ-প্রধান ইমতিয়াজ আহমদ মাসুম, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস এন্ড পাবলিকেশন্সের পরিচালক, বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ এবং বিএফআইইউ এর পরিচালকগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর বার্ষিক প্রতিবেদন ২০২৪-২৫ প্রকাশ উপলক্ষে বক্তব্য রাখেন বিএফআইইউ এর প্রধান কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন।

উক্ত মতবিনিময় সভায় বিএফআইইউ এর প্রধান কর্মকর্তা বলেন, বিএফআইইউ প্রতি বছর বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে থাকে। এ বছরের প্রতিবেদনে পূর্বের বছরের ন্যায় বিভিন্ন তথ্যের পাশাপাশি একাধিক বিশ্লেষণমূলক প্রতিবেদন অন্তর্ভুক্ত করা হয়েছে। সভায় বিএফআইইউ প্রতিনিধি অতিরিক্ত পরিচালক জনাব মোঃ মশিউর রহমান বার্ষিক প্রতিবেদনের বিষয়ে একটি উপস্থাপনা প্রদান করেন। রিপোর্ট প্রদানকারী সংস্থাসমূহ হতে বিএফআইইউতে দাখিলকৃত বিভিন্ন রিপোর্টের পরিসংখ্যান তুলে ধরেন। 

২০২৪-২৫ অর্থবছরে রিপোর্ট প্রদানকারী সংস্থাসমূহ বিএফআইইউ বরাবর সর্বমোট ৩০,১৯৯টি সন্দেহজনক লেনদেন/কার্যক্রম প্রতিবেদন (এসটিআর/এসএআর) দাখিল করেছে; যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় প্রায় ৭৪% বেশি। এছাড়া, বিএফআইইউ ২০২৪-২৫ অর্থবছরে ১৯৯টি আর্থিক গোয়েন্দা প্রতিবেদন বিভিন্ন তদন্তকারী সংস্থায় প্রেরণ করে যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৪২.৭১% বেশি। অধিকন্তু, বিএফআইইউ ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা ও সরকারি অন্যান্য সংস্থার সাথে ১,৩২৯টি তথ্য বিনিময় করেছে যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি।

উপস্থাপনা শেষে উপস্থিত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণের অংশগ্রহণে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বে বিএফআইইউ এর প্রধান কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিএফআইইউ এর উপ-প্রধান ইমতিয়াজ আহমদ মাসুম বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণের সাথে বিএফআইইউ এর কার্যক্রম, বিদেশে অর্থ পাচার ও পুনরুদ্ধার এবং বিবিধ বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।






Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy