‘স্পেনের বিপক্ষে ফাইনাল কঠিন হবে’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

গত মার্চে ফিনালিস্সিমায় দেখা হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও স্পেনের। কিন্তু ইরান যুদ্ধের ডামাডোলে ম্যাচটি বাতিল হয়ে যায়।

2026-07-16T22:23:12+00:00
2026-07-16T22:23:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘স্পেনের বিপক্ষে ফাইনাল কঠিন হবে’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:২৩ পিএম   (ভিজিট : ২৪)
ভালেন্তিন বার্কোর সঙ্গে জয় উদযাপন করছেন লেয়ান্দ্রো পারেদেস।
X

ভালেন্তিন বার্কোর সঙ্গে জয় উদযাপন করছেন লেয়ান্দ্রো পারেদেস।

গত মার্চে ফিনালিস্সিমায় দেখা হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও স্পেনের। কিন্তু ইরান যুদ্ধের ডামাডোলে ম্যাচটি বাতিল হয়ে যায়। দুই দল এবার আরও বড় মঞ্চে, বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়ার অপেক্ষায়। ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস সতর্ক করে দিলেন দলকে। বললেন, স্পেনের বিপক্ষে ফাইনাল হবে ভীষণ কঠিন।

আটলান্টায় বাংলাদেশ সময় বুধবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে শুরুতে পিছিয়ে পড়ার পর, দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লড়াইয়ে রোববার তারা নিউ ইয়র্কে মুখোমুখি হবে স্পেনের।

গ্রুপ পর্বের দাপুটে পথচলার পর নকআউট পর্বে এসে ধুঁকতে হয়েছে আর্জেন্টিনাকে। ইংল্যান্ড ম্যাচেও শুরুতে তারা পিছিয়ে পড়ে অ্যান্থনি গর্ডনের গোলে। শেষ দিকে এন্সো ফার্নান্দেস ও লাউতারো মার্তিনেসের লক্ষ্যভেদে জয়ের বন্দরে পৌঁছায় শিরোপাধারীরা। ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে ফাইনালের মঞ্চে ওঠার তৃপ্তি ঝরল পারেদেসের কণ্ঠে।

“ম্যাচের ফল এবং প্রতিপক্ষ একপাশে রাখলে, আমরা খুবই ভালো একটা ম্যাচ খেললাম; পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছি। যখন তারা গোল করল, ওই একটা সময়ই আমরা কেবল ভুগেছি। তবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং বিশ্বকাপের ফাইনালে উঠেছি।”

এই ম্যাচের আগে ফকল্যান্ড যুদ্ধ, আসকেতা স্টেডিয়ামে দিয়েগো মারাদোনার সেই আলোচিত ও বিতর্কিত দুই গোলসহ আরও অনেক বৈরিতার অতীত ফিরে এসেছিল তর্কের টেবিলে। বিরোধপূর্ণ অতীত ভাবনায় ছিল, স্বীকার করেন নিলেন পারেদেস। ইংল্যান্ড এই দেশের (আর্জেন্টিনার) কাছে, আমাদের কাছে এবং ইতিহাসের কাছে কী অর্থ বহন করে, তা সম্পর্কে আমরা সচেতন। কারণ, দুঃখজনক সেই স্মৃতির সাক্ষী যারা ছিলেন, আজ তারা নিশ্চয় ভীষণ খুশি।”

আর্জেন্টাইনদের খুশি দ্বিগুণ হবে, নিউ ইয়র্কের ফাইনালে লিওনেল স্কালোনির দল ট্রফি উঁচিয়ে ধরলে। পারেদেসের মনে হচ্ছে, কাজটা খুবই কঠিন হবে তাদের জন্য। আমরা জানতাম, ফাইনালে স্পেনের বিপক্ষে খেলার সম্ভাবনা আছে এবং সেটা হতে যাচ্ছে। খুবই কঠিন একটা ম্যাচ হবে; কেননা, স্পেন দুর্দান্ত একটি দল এবং বিশ্বকাপ সবসময়ই কঠিন। ফাইনাল যেমন হয়, তেমনই হবে।”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy