৫.৯ মাত্রার ভূমিকম্প, নিউজিল্যান্ডে সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আবহাওয়া

নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের পশ্চিম উপকূলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর জারি করা সুনামি সতর্কতা

2026-07-16T22:37:13+00:00
2026-07-16T22:37:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৫.৯ মাত্রার ভূমিকম্প, নিউজিল্যান্ডে সুনামি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:৩৭ পিএম   (ভিজিট : ৪৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের পশ্চিম উপকূলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করেছে দেশটির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) নিউজিল্যান্ডের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ) এক বিবৃতিতে জানায়, প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা বেশি মনে হলেও পরবর্তী মূল্যায়নে সেটি কম হওয়ায় সুনামি সতর্কতা নামিয়ে আনা হয়েছে।

সংস্থাটি জানায়, 'এটি পূর্ণাঙ্গ সুনামি সতর্কতা নয়, বরং পূর্বের সতর্কতার মাত্রা কমানো হয়েছে।'

এর আগে উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নতুন নির্দেশনায় উপকূলে অবস্থানকারীদের অস্বাভাবিক ও শক্তিশালী স্রোতের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭৬ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল দক্ষিণ দ্বীপের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কুইনস্টাউন থেকে প্রায় ৮৩ কিলোমিটার পশ্চিমে।





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy