প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:০৪ এএম (ভিজিট : ৪২)

X
সংগৃহীত ছবি
২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের জন্য এবার নতুন চমক নিয়ে এসেছে ফিফা। প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে ট্রফির পাশাপাশি দেওয়া হবে বিশেষ চ্যাম্পিয়ন রিং। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বাস্কেটবল লিগ এনবিএর আদলে তৈরি এই স্মারক উপহার পাবে বিজয়ী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ।
আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ১টা নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন এই উদ্যোগের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাংলাদেশভ্রমণ গাইড
ফিফা জানিয়েছে, মোট ২০২৬টি চ্যাম্পিয়ন রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি রিং দেওয়া হবে বিশ্বকাপজয়ী দলের সদস্যদের। বাকি ১,৯৯৬টি রিং বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল সমর্থকদের জন্য বিক্রির ব্যবস্থা করা হবে।