ফাইনালে উঠেও গোল্ডেন বুট হারাতে পারেন মেসি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

চলমান ফিফা বিশ্বকাপে কঠিন মুহূর্তে বারবার আর্জেন্টিনাকে উদ্ধার করেছেন অধিনায়ক লিওনেল মেসি। শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে পিছিয়ে

2026-07-17T12:29:24+00:00
2026-07-17T12:29:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফাইনালে উঠেও গোল্ডেন বুট হারাতে পারেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১২:২৯ পিএম   (ভিজিট : ১৭৬)
লিওনেল মেসি
X

লিওনেল মেসি

চলমান ফিফা বিশ্বকাপে কঠিন মুহূর্তে বারবার আর্জেন্টিনাকে উদ্ধার করেছেন অধিনায়ক লিওনেল মেসি। শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে পিছিয়ে পড়ার পর একটি গোল ও একটি অ্যাসিস্ট করে দলকে জয়ের পথে ফেরান তিনি। 

আর ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে শেষ পাঁচ মিনিটে দুই গোলের সুযোগ তৈরি করে আর্জেন্টিনাকে নাটকীয়ভাবে ফাইনালে তুলে দেন।

ইংল্যান্ডের বিপক্ষে দুটি অ্যাসিস্ট করার মাধ্যমে এবারের বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮টি এবং অ্যাসিস্ট ৪টি।

এর ফলে গোল্ডেন বুটের দৌড়ে তিনি ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলেছেন। এমবাপ্পেরও গোল ৮টি, তবে তার অ্যাসিস্ট ৩টি। সমান গোল হলে বেশি অ্যাসিস্ট থাকায় বর্তমানে এগিয়ে রয়েছেন মেসি।

তবে ফাইনালে ওঠার পরও গোল্ডেন বুট নিশ্চিত হয়নি আর্জেন্টাইন অধিনায়কের।

যদি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে এমবাপ্পে অন্তত একটি গোল করেন এবং স্পেনের বিপক্ষে ফাইনালে মেসি গোল করতে ব্যর্থ হন, তাহলে ৯ গোল নিয়ে এমবাপ্পেই জিতে নেবেন গোল্ডেন বুট।

এ ছাড়া আরেকটি সম্ভাবনাও রয়েছে। স্পেনের মিকেল ওইয়ারসাবাল এখন পর্যন্ত ৫ গোল করেছেন। ফাইনালে তিনি যদি চারটি গোল করেন এবং একই সময়ে মেসি ও এমবাপ্পে কেউই আর গোল করতে না পারেন, তাহলে ৯ গোল নিয়ে তিনিও গোল্ডেন বুটের মালিক হবেন।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের শেষ পাঁচ মিনিটে ১-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। ৮৫তম মিনিটে এনসো ফার্নান্দেজের সমতাসূচক গোলে অ্যাসিস্ট করেন মেসি। 

এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বদলি খেলোয়াড় লাউতারো মার্তিনেজকে নিখুঁত পাস দিয়ে জয়সূচক গোলের সুযোগ তৈরি করেন তিনি।

২-১ গোলের নাটকীয় জয়ের পর টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

দীর্ঘ লড়াই শেষে শেষ বাঁশি বাজতেই আনন্দে মাঠেই হাঁটু গেড়ে উদ্‌যাপনে মেতে ওঠেন লিওনেল মেসি।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy