মাগুরায় শুরু আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন ভারতসহ ১১ জেলার দাবাড়ুরা

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। শুক্রবার সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে

2026-07-17T13:40:35+00:00
2026-07-17T13:40:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাগুরায় শুরু আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন ভারতসহ ১১ জেলার দাবাড়ুরা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১:৪০ পিএম   (ভিজিট : ২৪)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। শুক্রবার সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।

এ সময় বক্তব্য দেন মাগুরা জেলা দাবা খেলোয়াড় সংস্থার সভাপতি সৈয়দ নাজমুস সাদাত, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রুবায়েত হোসেন খান।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায়, মাগুরা প্রেসক্লাবের সহযোগিতায় এবং অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, মাগুরা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মাগুরাসহ পার্শ্ববর্তী ১০ জেলার ৪০ জন দাবাড়ু অংশ নিয়েছেন। পাশাপাশি ভারতের ৭ জন দক্ষ দাবাড়ুও অংশগ্রহণ করায় প্রতিযোগিতাটি আন্তর্জাতিক মাত্রা পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, দাবা এমন একটি খেলা যা একজন খেলোয়াড়ের চিন্তাশক্তি, ধৈর্য, পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ায়। আন্তর্জাতিক রেটিং প্রতিযোগিতার মাধ্যমে নতুন খেলোয়াড়রা নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার পথ আরও সুগম হবে।

আয়োজকরা জানান, তৃণমূল পর্যায় থেকে মেধাবী দাবাড়ু খুঁজে বের করে আন্তর্জাতিক রেটিংধারী খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। মাগুরাসহ আশপাশের জেলাগুলোতে প্রতিভাবান দাবাড়ুর অভাব নেই, তবে আন্তর্জাতিক রেটিংভিত্তিক প্রতিযোগিতার সুযোগ তুলনামূলক কম। সে কারণে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাবে মাগুরা দাবা সংস্থা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy