প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৭:১৬ পিএম আপডেট: ১৭.০৭.২০২৬ ৭:৩১ পিএম (ভিজিট : ১৯)

X
: স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ।
আগের ম্যাচে এমন রেফারি পেয়েছিল আর্জেন্টিনা, যিনি ম্যাচ পরিচালনা করলে কখনও হারেননি লিওনেল মেসি। এবার বিশ্ব চ্যাম্পিয়নরা পেয়েছে স্লাভকো ভিনচিচকে, যার পরিচালনায় কখনও হারেনি ফাইনালের প্রতিপক্ষ স্পেন। আর নিজেদের একমাত্র ম্যাচে হেরেছিল আর্জেন্টিনা।
নিউ ইয়র্কে ২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইউরো ও কোপা আমেরিকার দুই শিরোপাধারী দল। বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার কেবল একটি ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ। ২০২২ আসরের ওই ম্যাচে সৌদি আরবের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হারে লিওনেল স্কালোনির দল। থামে ৩৬ ম্যাচের অজেয় যাত্রা।
ম্যাচে আর্জেন্টিনা আরও তিনবার জালে বল পাঠালেও অফ সাইডের জন্য সেগুলোতে গোল পায়নি। স্পেনের পাঁচটি ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ, এর কোনোটিতেই হারেনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ২০১৭ সালে কলম্বিয়া ম্যাচ ২-২ ড্র হয়, তিন বছর পর ইউরোয় সুইডেন ম্যাচ শেষ হয় গোলশূন্য সমতায়।
২০২৩ সালে নেশন্স লিগের সেমি-ফাইনালে ২-১ গোলে জেতে স্পেন। গতবার ইউরোয় লুইস দে লা ফুয়েন্তের দলের দুটি ম্যাচ পরিচালনা করেন স্লোভেনিয়ার রেফারি। ইতালির বিপক্ষে ১-০ ব্যবধানে এবং সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে জেতেন লামিন ইয়ামাল, রদ্রিরা।
চলতি আসরে ব্রাজিল ও মরক্কো, জর্ডান ও আলেজেরিয়া এবং মেক্সিকো ও একুয়েডরের ম্যাচ পরিচালনা করেন ভিনচিচ। এর একটিতে ‘প্রেস্তিয়ান্নি আইন’ প্রয়োগ করে একুয়েডরের পিয়েরো ইনকাপিয়েকে লাল কার্ড দেখান তিনি। উত্তপ্ত মুহূর্তে মুখ ঢেকে প্রতিপক্ষের কারও সঙ্গে কথা বললে লাল কার্ডের নিয়ম করে ফিফা, যা ‘প্রেস্তিয়ান্নি আইন’ নামে পরিচিত।
দুই সহকারী রেফারিও স্লোভেনিয়ার- তমাশ ক্লানচনিক ও আন্দ্রাশ কোভাচিচ। চতুর্থ রেফারি হলেন জর্ডানের আদহাম মাদহাদমে। ভিনচিচের সহকারী হিসেবে থাকবেন তার স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন জর্ডানের আদহাম মাখাদমেহ। আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন তারই স্বদেশি মোহাম্মদ আলকালাফ।
এর আগে ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচ পরিচালনা করেছিলেন ভিনচিচ। এছাড়া ২০২২ সালের উয়েফা ইউরোপা লিগের ফাইনালে রেঞ্জার্স ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের ম্যাচেও তিনি রেফারির দায়িত্বে ছিলেন।
২০২২ সালের ফিফা বিশ্বকাপেও দুটি ম্যাচ পরিচালনা করেছিলেন ভিনচিচ। এর মধ্যে একটি ছিল সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের পরাজয়ের ম্যাচ। সেই হারের পর থেকে বিশ্বকাপে আর কোনও ম্যাচ হারেনি আর্জেন্টিনা। এবার আবারও স্লোভেনিয়ান এই রেফারির অধীনেই মাঠে নামছে লা আলবিসেলেস্তেরা।