ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্য চাষিদের পাশে সরকার সবসময় রয়েছে: কৃষিমন্ত্রী

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত কৃষি, প্রাণী ও মৎস্য চাষিদের পুনর্বাসন ও উৎপাদন কার্যক্রম সচল রাখতে

2026-07-17T19:56:31+00:00
2026-07-17T19:56:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্য চাষিদের পাশে সরকার সবসময় রয়েছে: কৃষিমন্ত্রী
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৭:৫৬ পিএম   (ভিজিট : ২৭)
মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ
X

মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত কৃষি, প্রাণী ও মৎস্য চাষিদের পুনর্বাসন ও উৎপাদন কার্যক্রম সচল রাখতে উপকরণ বিতরণ করলেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
  
শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি, মৎস‍্য অধিদপ্তরের আয়োজনে  চট্টগ্রামের  চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার বেগম বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য ও কৃষি খাতকে দ্রুত ঘুরে দাঁড় করাতে সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। ক্ষতিগ্রস্ত  চাষিদের পাশে সরকার সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (সংসদীয় আসন-২৯১) এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। তিনি বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই ক্ষতিগ্রস্ত চাষিদের দ্রুত পুনর্বাসনের মাধ্যমে উৎপাদন স্বাভাবিক রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি উপকারভোগীদের উদ্দেশে সরকারের দেওয়া সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অন‍্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান, উপজেলা সহকারি কমিশনার ভুমি  (এসিল‍্যান্ড) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আজাদ হোসেন, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম সিকদার, মৎস‍্য অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মো: আনোয়ার হোসেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, উপজেলা মৎস‍্য কর্মকর্তা তানভীর আহসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আকতারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী  স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ উপকারভোগী কৃষি ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শেষে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy