গার্দিওয়ালার অপূর্ণ ইচ্ছার নাম নেইমার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

কোচিং ক্যারিয়ারে অনেক তারকা ফুটবলারের সঙ্গেই কাজ করেছেন পেপ গার্দিওয়ালা। কিন্তু একজনকে কোচিং করানোর ইচ্ছা তার অপূর্ণ রয়ে

2026-07-17T20:13:54+00:00
2026-07-17T20:13:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গার্দিওয়ালার অপূর্ণ ইচ্ছার নাম নেইমার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ১৯)
ব্রাজিলের জার্সিতে নেইমার।
X

ব্রাজিলের জার্সিতে নেইমার।

কোচিং ক্যারিয়ারে অনেক তারকা ফুটবলারের সঙ্গেই কাজ করেছেন পেপ গার্দিওয়ালা। কিন্তু একজনকে কোচিং করানোর ইচ্ছা তার অপূর্ণ রয়ে গেছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের সঙ্গে যে কাজ করতে চেয়েছিলেন এই স্প্যানিশ কোচ।
গার্দিওয়ালার মুখে নেইমারের প্রশংসা অনেকবারই শোনা গেছে। ব্রাজিলের ইতিহাসের সেরা গোলদাতার প্রতি নিজের মুগ্ধতা বহুবার প্রকাশ করেছেন তিনি। ২০১৩ সালে বায়ার্ন মিউনিখে কোচ হিসেবে যোগ দেওয়ার পর তো সরাসরি বলেছিলেন, বার্সেলোনার কোচ থাকাকালীন নেইমারকে দলে আনতে চেয়েছিলেন তিনি।

গার্দিওয়ালা ও নেইমারের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা অনেক দিনের। গার্দিওয়ালার কোচিংয়ে খেলার ইচ্ছার কথা বলেছিলেন নেইমারও। ২০১৬ সালে বলেছিলেন, “গার্দিওয়ালা এমন একজন কোচ, যাকে আমি ভীষণ সম্মান করি এবং যার সঙ্গে কাজ করতে খুবই আগ্রহী।” একই ইচ্ছার কথা দুই বছর পর পুনর্ব্যক্ত করেছিলেন নেইমার।


ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে পারেন গার্দিওয়ালা, এমন গুঞ্জনও একটা সময় উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটাও হয়নি। আর এবারের বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর তো আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসর নিয়ে নেন নেইমার।

এবারের বিশ্বকাপ নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকার দেন ম্যানচেস্টার সিটির সাবেক কোচ দর্দিওয়ালা। সেখানে এক পর্যায়ে নেইমারকে কোচিং করাতে না পারা নিয়ে কিছুটা আক্ষেপ ঝরে তার কণ্ঠে,‘ নেইমার এমন একজন, যাকে কোচিং করাতে পারলে আমার ভালো লাগত। মেসির বার্সেলোনার বিপক্ষে খেলেছি এবং যখন বায়ার্ন মিউনিখে (কোচ হিসেবে) ছিলাম, সে (নেইমার) আমার বিপক্ষে খেলেছে-তারা ছিল অপ্রতিরোধ্য।
উত্তর আমেরিকা বিশ্বকাপে চোট নিয়ে খেলতে যান নেইমার। কয়েকটি ম্যাচে তাকে বদলি হিসেবে নামান কোচ কার্লো আনচেলত্তি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন নেইমার।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy