রোমেরো ও মার্তিনেসকে আবারও ‘খোঁচা’ নেভিলের

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

‘বিশ্বের সেরা-সবচেয়ে বাজে সেন্টার-ব্যাক জুটি’- ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেসকে খোঁচা দিয়ে বলেছিলেন গ্যারি নেভিল। ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা

2026-07-17T20:17:17+00:00
2026-07-17T20:17:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোমেরো ও মার্তিনেসকে আবারও ‘খোঁচা’ নেভিলের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ২১)
লিসান্দ্রো মার্তিনেস (বাঁয়ে) ও ক্রিশ্চিয়ান রোমেরো।
X

লিসান্দ্রো মার্তিনেস (বাঁয়ে) ও ক্রিশ্চিয়ান রোমেরো।

‘বিশ্বের সেরা-সবচেয়ে বাজে সেন্টার-ব্যাক জুটি’- ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেসকে খোঁচা দিয়ে বলেছিলেন গ্যারি নেভিল। ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা জেতার পর রোমেরো ও মার্তিনেস এক হাত নিয়েছিলেন নেভিলকে। সাবেক এই ডিফেন্ডারকে বলেছিলেন ‘স্টুপিড।’ নিজের আগের মন্তব্যে অটল থেকে, আর্জেন্টাইন দুই ডিফেন্ডারকে আবারও ধুয়ে দিলেন নেভিল।

৫১ বছর বয়সি এই সাবেক ইংলিশ ফুটবলার অবশ্য প্রশংসায় ভাসিয়েছেন লিওনেল মেসিকে। তবে, এই আর্জেন্টাইন মহাতারকাকে প্রশংসা করতে গিয়ে তিনি খোঁচা দিয়েছেন রোমেরো ও মার্তিনেসকে,‘ আমি বলেছিলাম, ওরা গোল হজম করে। প্রসঙ্গত, নকআউট পর্বে ওরা চার ম্যাচে ছয়টি হজম করেছে। যদি, ওদের আক্রমণভাগে লিওনেল মেসি না থাকতৃওদের উচিত, প্রতিদিন, প্রতিটি মুহূর্তে মেসিকে জড়িয়ে ধরা (ধন্যবাদ দেওয়া)।’

স্কাই স্পোর্টসের সাথে আলাপচারিতায় রোমেরো ও মার্তিনেসের প্রতিভার প্রশংসা করলেও, তাদেরকে সমালোচনার কারণ তুলে ধরেন নেভিল,‘ ওরা নকআউটে ছয় গোল হজম করেছে, কিন্তু আমি এটাও বলেছিলাম, তারা অবিশ্বাস্য এবং ওগুলো হুবহু আমার কথাই ছিল যে, আর্জেন্টিনার ম্যাচ জেতার চেষ্টায় ওরা যেন এক অকৃত্রিম শক্তি। ওরা সাধারণ থেকে দুর্দান্ত পর্যায়ে পৌঁছে যায়।’

“আমি বোঝাতে চেয়েছি, রোমেরো গত বছর এমন একটা দলে খেলেছে, যারা প্রায় লিগ থেকে অবনমিত হতে যাচ্ছিল এবং ৬৫ গোল হজম করেছিল। তো, আমি মনে করি, যখন আমি কোনো খেলোয়াড়কে বিশ্লেষণ করি, তখন আমি জানি, আমি কী বলছি।”
সেমিফাইনালে পিছিয়ে পড়ে, ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ২-১ গোলে জেতার পর রোমেরো কড়া জবাব দিয়েছিলেন নেভিলকে। রোমেরো বলেছিলেন, “আমি শুধু আশা করি, অবসর নেয়ার পর যেন নেভিলের মতো এতটা ‘স্টুপিড’ না হয়ে যাই এবং কোনো খেলোয়াড়ের সমালোচনা না করি। মাঠে সবাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে, আর সেখানে ভালো, খারাপ দুটোই হতে পারে। আমরা ফাইনালে উঠতে পেরে খুশি, কারণ আমরা ইতিহাস গড়ছি।”

ফের নেভিল খোঁচা দেওয়ায়, রোমেরো-মার্তিনেস সামনে কোন তোপ দাগান, সেটাই এখন দেখার অপেক্ষা। উত্তর আমেরিকা বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে আগামী ২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy