বিশ্বকাপের যে ম্যাচ ‘কেউ খেলতে চায় না’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

প্রতি বিশ্বকাপেই সেমি-ফাইনাল শেষে বিষয়টা নিয়ে বিরক্তির প্রকাশ হয়; কিন্তু সমস্যার সমাধান আর হয় না। সেটা হলো তৃতীয়

2026-07-17T20:35:24+00:00
2026-07-17T20:35:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের যে ম্যাচ ‘কেউ খেলতে চায় না’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৮:৩৫ পিএম   (ভিজিট : ১৬)
ইংল্যান্ড কোচ টমাস টুখেল।
X

ইংল্যান্ড কোচ টমাস টুখেল।

প্রতি বিশ্বকাপেই সেমি-ফাইনাল শেষে বিষয়টা নিয়ে বিরক্তির প্রকাশ হয়; কিন্তু সমস্যার সমাধান আর হয় না। সেটা হলো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরার স্বপ্ন নিয়ে, অনেকটা পথ পাড়ি দিয়ে খুব কাছে এসে ছিটকে পড়ার পর, এই নিয়মরক্ষার ম্যাচটি খেলা নিয়ে বিরক্তি প্রকাশ করলেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল।

আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালে, আর্জেন্টিনার বিপক্ষে প্রথম এগিয়ে গিয়েও পরে খেই হারিয়ে ২-১ গোলে হেরে গেছে ইংল্যান্ড। সেই সঙ্গে শেষ হয়ে গেছে তাদের আরেকটি বিশ্বকাপ ফাইনাল জয়ের স্বপ্ন। ছয় দশক আগে ১৯৬৬ সালে, ঘরের মাঠে নিজেদের একমাত্র শিরোপাটি জিতেছিল ইংলিশরা।

শেষ চারের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় গত দুইবারের ফাইনালিস্ট ফ্রান্স। মূল অভিযান থেকে ছিটকে পড়ে, এবার ‘একেবারে অপ্রয়োজনীয়’ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তাদের মুখোমুখি হবে ইংল্যান্ড। আর্জেন্টিনার বিপক্ষে হতাশাজনক হারের পর, সংবাদ সম্মেলনে এই ম্যাচ নিয়েও প্রশ্ন করা হলো টুখেলকে। উত্তরে কোনো রাখঢাক না করে বিরক্তি প্রকাশ করলেন তিনি।

“আমাদের কোনো খেলোয়াড় এবং ফ্রান্স দলের কোনো খেলোয়াড় এই ম্যাচ খেলতে চায় না। তারা ফাইনাল খেলতে চায়। লক্ষ্যে পৌঁছাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। সবাই বিশ্বকাপ জয়ের জন্যই খেলে, কিন্তু বর্তমান পরিস্থিতিটা এমনই।”
মায়ামিতে আগামী শনিবার মাঠে গড়াবে ম্যাচটি। প্রবল চাপের সেমি-ফাইনালের পর রিকভারির জন্য যথেষ্ট সময় না পাওয়াতেও বিরক্ত টুখেল। রিকভারির জন্য ফ্রান্সের চেয়ে আমাদের হাতে সময় একদিন কম, তবে আমরা পেশাদারিত্বের সঙ্গেই কাজটা করব।”

এই ম্যাচ দিয়ে ফ্রান্সের কোচ হিসেবে শেষ হবে দিদিয়ে দেশোঁর পথ চলা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy