ভারতে চালু হলো হাইড্রোজেন জ্বালানির ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতে প্রথমবারের মত হাইড্রোজেন জ্বালানির ট্রেন চালু হলো হরিয়ানায়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পতাকা নেড়ে ট্রেনটি উদ্বোধন করেন বলে শুক্রবার

2026-07-17T21:05:30+00:00
2026-07-17T21:05:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভারতে চালু হলো হাইড্রোজেন জ্বালানির ট্রেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:০৫ পিএম   (ভিজিট : ৩৬)
হাইড্রোজেন জ্বালানির ট্রেন
X

হাইড্রোজেন জ্বালানির ট্রেন


ভারতে প্রথমবারের মত হাইড্রোজেন জ্বালানির ট্রেন চালু হলো হরিয়ানায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পতাকা নেড়ে ট্রেনটি উদ্বোধন করেন বলে শুক্রবার এনডিটিভি এক প্রতিবেদনে লিখেছে। হরিয়ানার ৮৯ কিলোমিটারের জিন্দ-সোনিপাত রুটে এই ট্রেন চলবে। 

এই প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করা হবে, যা ডিজেলচালিত ট্রেনের তুলনায় পরিবেশবান্ধব। এতে হাইড্রোজেন সংরক্ষণ ও জ্বালানি ভরার সুবিধাও রয়েছে।



ট্রেন উদ্বোধনের আগে এক্স পোস্টে প্রধানমন্ত্রী মোদী বলেন, “ভারত বিশ্বের সেই অল্প কয়েকটি দেশের তালিকায় যুক্ত হল, যাদের কাছে এ ধরনের ট্রেন আছে। রেলপরিবহনে ভারতের পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণের যাত্রায় এটি অত্যন্ত সহায়ক হবে।”

পাইলট প্রকল্প হিসেবে এই ট্রেন হাইড্রোজেন প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা ও ভারতে পরিবেশবান্ধব রেলপরিবহনের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে।


এনডিটিভি লিখেছে, ১০ বগির হাইড্রোজেন জ্বালানিচালিত ট্রেনটিতে ১২০০ কিলোওয়াট ক্ষমতার শক্তি রয়েছে।

ট্রেনটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার হলে প্রাথমিকভাবে এটি সর্বোচ্চ ৭৫ কিলোমিটার গতিতে চলবে।



যাত্রী ধারণ ক্ষমতা প্রায় ২ হাজার ৬০০ জন। নকশা থেকে শুরু করে পরীক্ষামূলক ট্রেনটি তৈরি পর্যন্ত সবকিছু নতুন করে তৈরি করা হয়েছে।

যাত্রাবিরতি দেবে জিন্দ সিটি, পান্ডু পিন্ডারা জংশন, ললিত খেরা হল্ট, ভাম্ভেওয়া, ঈসাপুর খেরি হল্ট, বুটানা হল্ট, খন্ডরাই হল্ট, রাবড়াহ হল্ট, লাঠ হল্ট, মোহানা, বারওয়াসনি হল্ট এবং সোনিপাত নিউ স্টেশনে।

এর মধ্য দিয়ে হাইড্রোজেন জ্বালানির ট্রেন থাকা অল্প কিছু দেশের কাতারে যুক্ত হল ভারত। জাপান, জার্মানি, চীন ও যুক্তরাষ্ট্রে হাইড্রোজেন জ্বালানিচালিত ট্রেন রয়েছে।

এই প্রযুক্তির প্রথম যাত্রীবাহী ট্রেন ‘অ্যালস্টম কোরাডিয়া আইলিন্ট’ চালু করেছিল জার্মানি। ২০২২ সালে ট্রেনটি পুনরায় জ্বালানি না ভরেই ১ হাজার ১৭৫ কিলোমিটার পথ পাড়ি দেয়।

ওই ট্রেন চালুর উদ্দেশ্যই ছিল পরিবেশের জন্য ক্ষতিকর ডিজেল পোড়ানোর বদলে পরিবেশবান্ধব প্রযুক্তি চালু করা।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy