স্বর্ণ কিনবেন? দেখে নিন আজকের সর্বশেষ দাম

বুলেটিন ডেস্ক

অর্থ-বানিজ্য

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সর্বশেষ মূল্য সমন্বয়ের পর নতুন নির্ধারিত দাম অনুযায়ী আজ শনিবার (১৮ জুলাই)

2026-07-18T11:34:35+00:00
2026-07-18T11:41:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বর্ণ কিনবেন? দেখে নিন আজকের সর্বশেষ দাম
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:৩৪ এএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ১১:৪১ এএম  (ভিজিট : ৩৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সর্বশেষ মূল্য সমন্বয়ের পর নতুন নির্ধারিত দাম অনুযায়ী আজ শনিবার (১৮ জুলাই) থেকে সারাদেশে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। 

সবশেষ মঙ্গলবার (১৪ জুলাই) দেওয়া এক বিজ্ঞপ্তিতে সোনার দাম কমায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতুটির দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায়।

রুপার ক্ষেত্রেও নির্ধারিত দামে বিক্রি হচ্ছে গহনা। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৬০৭ টাকা। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ হাজার ৮৫৮ টাকায়।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy