সেবা ও সহযোগিতা বাড়াতে সিটিজেনস ব্যাংক-ডেসকোর সমঝোতা চুক্তি

বুলেটিন ডেস্ক

অর্থ-বানিজ্য

সম্প্রতি ঢাকার নিকুঞ্জ-২-এ অবস্থিত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসি. (ডেসকো)-এর প্রধান কার্যালয়ে সিটিজেনস ব্যাংক পিএলসি. এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই

2026-07-18T13:59:22+00:00
2026-07-18T13:59:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সেবা ও সহযোগিতা বাড়াতে সিটিজেনস ব্যাংক-ডেসকোর সমঝোতা চুক্তি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১:৫৯ পিএম   (ভিজিট : ৩০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সম্প্রতি ঢাকার নিকুঞ্জ-২-এ অবস্থিত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসি. (ডেসকো)-এর প্রধান কার্যালয়ে সিটিজেনস ব্যাংক পিএলসি. এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসি. (ডেসকো)- এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

সিটিজেনস ব্যাংক পিএলসি.- এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমগীর হোসেন এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি পিএলসি. (ডেসকো)-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এনডিসি, পিএসসি (অব.)- এর উপস্থিতিতে সিটিজেনস ব্যাংক পিএলসি.- এর উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং ডেসকো-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (কোম্পানি সচিব) প্রকৌশলী এস. এম শাহ সুলতান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এ সময় সিটিজেনস ব্যাংক পিএলসি.- এর উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল লতিফ, ডেসকো-এর নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) এ জেড এম শারজিল হাসান, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. মমিনুল ইসলাম, উপমহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. মানহাজ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এই চুক্তির আওতায় সিটিজেনস ব্যাংক পিএলসি. দেশের সকল শাখা, উপশাখা এবং ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে ডেসকো (DESCO)-এর বিদ্যুৎ বিল সংগ্রহ করবে। এর ফলে গ্রাহকরা সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন উপায়ে বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধা পাবেন।






Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy