বিশ্ববাজারে নিকেলের দাম বেড়ে তিন সপ্তাহে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক

অর্থ-বানিজ্য

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস মেয়াদি চুক্তিতে নিকেলের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে টনপ্রতি ১৭ হাজার

2026-07-18T21:23:34+00:00
2026-07-18T21:23:34+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিশ্ববাজারে নিকেলের দাম বেড়ে তিন সপ্তাহে সর্বোচ্চ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:২৩ পিএম   (ভিজিট : ২৮)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি


লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস মেয়াদি চুক্তিতে নিকেলের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে টনপ্রতি ১৭ হাজার ১৯৫ ডলারে দাঁড়িয়েছে। বিশ্ববাজারে নিকেলের দাম বেড়ে তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে সাম্প্রতিক হামলায় জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় ধাতুটি তৈরির অন্যতম প্রধান কাঁচামাল সালফারের সরবরাহ সংকটের আশঙ্কায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। 

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস মেয়াদি চুক্তিতে নিকেলের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে টনপ্রতি ১৭ হাজার ১৯৫ ডলারে দাঁড়িয়েছে। লেনদেনের এক পর্যায়ে ধাতুটির দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ১৭ ডলার ৩৭০ সেন্টে পৌঁছায়, যা গত ২৩ জুনের পর সর্বোচ্চ। স্টেইনলেস স্টিল ও রিচার্জেবল ব্যাটারি তৈরিতে এ ধাতু ব্যাপকভাবে ব্যবহার হয়। অন্যদিকে সাংহাই ফিউচার এক্সচেঞ্জেও নিকেলের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে।

 বাজার বিশ্লেষকেরা বলছেন, চলমান সংকট মূলত উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে। বিশ্বের বৃহত্তম নিকেল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া সবচেয়ে বেশি এ সংকটের মুখে পড়েছে। দেশটি সালফার আমদানির জন্য প্রায় ৭৫ শতাংশ মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। 

কিন্তু হরমুজ প্রণালিতে মার্কিন ও ইরানি অবরোধের কারণে এ প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহ ব্যাহত হচ্ছে। ম্যাককোয়ারির বিশ্লেষক জিম লেনন জানান, সালফারের মূল্যবৃদ্ধির ফলে ইন্দোনেশিয়ায় নিকেল নিষ্কাশন বা এইচপিএএল প্রক্রিয়ায় উৎপাদন খরচ টনপ্রতি ১০ হাজার ডলার পর্যন্ত বেড়েছে। ফলে সবচেয়ে কম খরচে উৎপাদনকারী দেশটি এখন সবচেয়ে বেশি খরচের তালিকায় চলে গেছে। এছাড়া এলএমইতে তামার দাম দশমিক ১ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy