.‘ইয়ামাল নির্ভর দল নয় স্পেন’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের দক্ষতা, সামর্থ্য, গোল করার পারদর্শীতা নিয়ে সংশয় নেই কারো। এমিলিয়ানো মার্তিনেসেরও সন্দেহ নেই স্প্যানিশ

2026-07-18T21:43:41+00:00
2026-07-18T21:43:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
.‘ইয়ামাল নির্ভর দল নয় স্পেন’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:৪৩ পিএম   (ভিজিট : ৪৯)
: স্পেনের অনুশীলেন নির্ভার লামিন ইয়ামাল।
X

: স্পেনের অনুশীলেন নির্ভার লামিন ইয়ামাল।

তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের দক্ষতা, সামর্থ্য, গোল করার পারদর্শীতা নিয়ে সংশয় নেই কারো। এমিলিয়ানো মার্তিনেসেরও সন্দেহ নেই স্প্যানিশ ফরোয়ার্ডের সামর্থ্যে। তবে, তিনি ভাবতে চান প্রতিপক্ষের পুরো দল নিয়ে। উত্তর আমেরিকা বিশ্বকাপে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি ইয়ামাল। জালের দেখা পেয়েছেন মাত্র একবার। তবে, ১৯ বছর বয়সি এই তরুণ যে, ফাইনালে স্পেনের তরুপের তাসের একটি, তা জানা সবার।

প্রতিপক্ষের আক্রমণভাগে আছেন মিকেল ওইয়ারসাবালের মতো কার্যকরী ফিনিশার। এরই মধ্যে ৫ গোল করে আত্মবিশ্বাসের তুঙ্গে আছেন তিনি। নিকো উইলিয়ামস, দানি ওলমোরাও গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য। মার্তিনেস তাই শুধু ইয়ামালকে নিয়ে ভাবতে মানা করেন দিলেন সতীর্থদের।

তিনি বলেন,‘ স্পেন দুর্দান্ত একটি দল। আমি স্প্যানিশ লিগের খেলা প্রচুর দেখি। আমার সতীর্থ পাউ তরেস সবসময় দেখে। তাদের দারুণ একজন কোচ আছে। স্পেন মানে কেবল ইয়ামাল নয়, তাদের দারুণ এক দল খেলোয়াড় আছে। তাদের ফাইনালের উঠে আসার কারণ আছে। আমাদেরও নিজস্ব শক্তি আছে। আশা করি, দর্শকদের জন্য অনেক দিন মনে রাখার মতো একটা ম্যাচ হবে।’

নিজের মতো করে প্রস্তুত হচ্ছেন মার্তিনেসও। গত বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের খরা ঘোচানো নায়কদের একজন তিনি। ফাইনালে দায়িত্বটুকু সুচারুভাবে পালন করতে মুখিয়ে ৩৩ বছর বয়সি এই গোলকিপার,‘ আমি খুবই শান্ত অনুভব করছি। একজন গোলকিপারের দায়িত্ব সেভ করার চেয়েও বেশি কিছু। তাকে নিজের অর্ধে লাইনের বাইরে এসে আত্মবিশ্বাস জোগাতে হয়। ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে এটা এমন কিছু, যা সতীর্থদের নিশ্চয়তা দেয় আমি শান্ত আছি এবং আমাকে তাদের আত্মবিশ্বাস জোগাতে হবে। যখন সতীর্থরা এটা দেখে, তখন তারা সাহস নিয়ে সামনে এগিয়ে যাওয়ার দিকে মনোযোগ দেয়। একারণে, এই বিশ্বকাপে আমরা অনেক গোল করতে পেরেছি এবং এখন পর্যন্ত গত বিশ্বকাপের চেয়ে একটি গোল কম হজম করেছি।’

নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রোববার ১টায় রাত শিরোপা লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও স্পেন।

 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy